ঢাকা, রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষায় নির্বাচনে ধানের শীষের কোনো বিকল্প নেই

ডেস্ক রিপোর্ট


প্রকাশ: ৫ ফেব্রুয়ারী, ২০২৬ ০৯:৫২ পূর্বাহ্ন | দেখা হয়েছে ২২ বার


দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষায় নির্বাচনে ধানের শীষের কোনো বিকল্প নেই

লিয়াকত হোসাইন লায়ন,জামালপুর প্রতিনিধি :  জামালপুর-২ ইসলামপুর আসনে ধানের শীষের মনোনীত প্রার্থী সুলতান মাহমুদ বাবু বলেছেন, দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষার স্বার্থে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিএনপিকে বিজয়ী করার কোনো বিকল্প নেই। 

 

জনগণের ন্যায্য আশা-আকাঙ্ক্ষা বাস্তবায়নে গণতান্ত্রিক আন্দোলনকে আরও জোরদার করতে হবে। বিজয় ছিনিয়ে আনতে দলীয় নেতাকর্মীদের ত্যাগ, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে নিজ নিজ ভূমিকা পালন করতে হবে।

 

বুধবার (৪ ফেব্রুয়ারি)  উপজেলার চিনাডুলি ইউনিয়নের কাছিমা মিয়া বাড়িতে সর্বস্তরের জনগণের আয়োজনে এ মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

এ সময় উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নবাব, জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি নবী নেওয়াজ খান লোহানী বিপুল, বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানের ছোট ভাই শরিফুল ইসলাম খান ফরহাদ, চিনাডুলি ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুর রাজ্জাক লুডু, উপজেলা মহিলা দলের সহ-সভাপতি নাশিফা বিন্তি প্রমুখ বক্তব্য রাখেন।

 

মতবিনিময় সভায় স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

 


   আরও সংবাদ