ঢাকা, শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

বান্দরবানে বিএনপির জয়, ‘না’ ভোটই সর্বাধিক

ডেস্ক রিপোর্ট


প্রকাশ: ১৩ ফেব্রুয়ারী, ২০২৬ ১৪:১৬ অপরাহ্ন | দেখা হয়েছে ১৭ বার


বান্দরবানে বিএনপির জয়, ‘না’ ভোটই সর্বাধিক

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ নম্বর বান্দরবান আসনে জয় পেয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী সাচিং প্রু জেরী। ধানের শীষ প্রতীক নিয়ে তিনি ১ লাখ ৪১ হাজার ৪৫৫ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

 

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী এনসিপি মনোনীত শাপলা কলি প্রতীকের প্রার্থী এস এম সুজাউদ্দীন পেয়েছেন ২৬ হাজার ১৬২ ভোট।

 

তবে এ আসনে ‘না’ ভোটের সংখ্যা ছিল সর্বাধিক।

 

মোট ৯০ হাজার ১৫৬ জন ভোটার ‘না’ ভোট দিয়েছেন, যেখানে ‘হ্যাঁ’ ভোট পড়েছে ৭১ হাজার ৪১৭টি।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দিবাগত রাতে বান্দরবানের রিটার্নিং কর্মকর্তা শামীম আরা রিনি এ তথ্য নিশ্চিত করেন। রাত ২টার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে ফলাফল ঘোষণা করে তিনি বিএনপি প্রার্থী সাচিং প্রু জেরীকে বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা করেন।

 

কেন্দ্রভিত্তিক ফলাফল অনুযায়ী, বান্দরবান ৩০০ নম্বর আসনে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ১৫ হাজার ৪৪২।

 

এ আসনে ১৮৭টি ভোটকেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে মোট চারজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।

বিএনপি প্রার্থী সাচিং প্রু জেরী ধানের শীষ প্রতীকে ১ লাখ ৪১ হাজার ৪৫৫ ভোট পান। এনসিপির এস এম সুজাউদ্দীন (শাপলা কলি) পান ২৬ হাজার ১৬২ ভোট।

 

 

জাতীয় পার্টি মনোনীত লাঙ্গল প্রতীকের প্রার্থী মো. আবু জাফর মোহাম্মদ ওয়ালিউল্লাহ পেয়েছেন ২ হাজার ৪৩৫ ভোট। আর ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত হাতপাখা প্রতীকের প্রার্থী আবুল কালাম আজাদ পেয়েছেন ৪ হাজার ৭১৮ ভোট।


   আরও সংবাদ