ঢাকা, বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

কারওয়ান বাজারে আগুন

ডেস্ক রিপোর্ট


প্রকাশ: ১৭ ফেব্রুয়ারী, ২০২৬ ০৯:৪৮ পূর্বাহ্ন | দেখা হয়েছে ১৮ বার


কারওয়ান বাজারে আগুন

ঢাকা: রাজধানীর কারওয়ান বাজারে একটি কাঠের দোকানে লাগা আগুন প্রায় দুই ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স। 

সোমবার (১৬ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় দুই ঘণ্টার চেষ্টায় রাত পৌনে ১২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।

ফায়ার সার্ভিসের সদর দপ্তরের ডিউটি অফিসার শাহজাহান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, খবর পাওয়ার পর পর্যায়ক্রমে ১১টি ইউনিট পাঠানো হয়। প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।

 

তবে আগুন লাগার কারণ ও হতাহতের বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য জানাতে পারেননি তিনি। আগুন সম্পূর্ণ নেভাতে ফায়ার সার্ভিসের সদস্যরা কাজ চালিয়ে যাচ্ছেন।

 


   আরও সংবাদ