ঢাকা, রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

যথাযোগ্য মর্যাদায় জামালপুরে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপিত

ডেস্ক রিপোর্ট


প্রকাশ: ২১ ফেব্রুয়ারী, ২০২৬ ১২:২১ অপরাহ্ন | দেখা হয়েছে ২০ বার


যথাযোগ্য মর্যাদায় জামালপুরে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপিত

'লিয়াকত হোসাইন লায়ন, জামালপুর প্রতিনিধি।।

যথাযোগ্য মর্যাদায় জামালপুরে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপিত হয়েছে। শনিবার (২১ ফেব্রুয়ারী) একুশের প্রথম প্রহর থেকে শহরের দয়াময়ী এলাকায় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ কর্মসুচির আয়োজন করে জেলা প্রশাসন।    

২১শে ফেব্রুয়ারীর প্রথম প্রহরে শহরের দয়াময়ী এলাকায় শহীদ মিনারে প্রথমেই জামালপুর-৫ আসনের সংসদ সদস্য শাহ মো: ওয়ারেছ আলী মামুন শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন। তার শ্রদ্ধাঞ্জলি অর্পণের মধ্য দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন কর্মসুচি শুরু হয়। এ সময় জেলা প্রশাসক মোহাম্মদ ইউসুপ আলী, পুলিশ সুপার ড. চৌধুরী মো: যাবের সাদেক উপস্থিত ছিলেন। এরপর জেলা প্রশাসন, পুলিশ বিভাগ, সিভিল সার্জনের কার্যালয়, জেলা মুক্তিযোদ্ধা সংসদ, জামালপুর জেলা প্রেসক্লাব, বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনসহ সাধারণ মানুষ ভাষা শহীদদের স্মরণে ফুলেল শ্রদ্ধা নিবদেন করেন।  অপরদিকে জেলার ইসলামপুর উপজেলায় শহীদ বেদীতে শ্রদ্ধা নিবেদন করেন বিএনপি সহ অঙ্গ ও সহযোগী সংগঠন,সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন। এ সময় উপজেলা প্রশাসনের প্রটোকল লঙ্গন করায় তীব্র ক্ষোবের সৃষ্টি হয়।

 


   আরও সংবাদ