ঢাকা, সোমবার, ০২ মার্চ ২০২৬,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি

ডেস্ক রিপোর্ট


প্রকাশ: ২ মার্চ, ২০২৬ ১৫:৫৮ অপরাহ্ন | দেখা হয়েছে ১০ বার


রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে বজ্রসহ বৃষ্টি হচ্ছে। আবহাওয়া অফিস বলছে, আরও একদিন হতে পারে এমন বৃষ্টিপাত।

শীত কেটে যাওয়ার পর এটাই প্রথম বৃষ্টি। তবে এর আগেও লঘুচাপের কারণে আভাস থাকলেও সেভাবে নামেনি।

 

রাজধানীসহ দেশের চারটি বিভাগে এমন পরিস্থিতি বিরাজ করছে। তবে একযুগে সব জায়গায় বৃষ্টি হচ্ছে এমন নয়। ঢাকায় হঠাৎ বৃষ্টি নগরবাসীকে কিছুটা অপ্রস্তুত অবস্থায় ফেলে দিয়েছে। কর্মজীবী মানুষ পড়েছে বিপাকে।

 

আবহাওয়া অফিস বলছে, লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে, এর বর্ধিতাংশ উত্তরপূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।

এই অবস্থায় মঙ্গলবার (৩ মার্চ) সকাল পর্যন্ত ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দুয়েক জায়গায় বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ ছাড়া দেশের অন্যত্র আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধাণত শুষ্ক থাকতে পারে।

সারাদেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।

 

মঙ্গলবার সকাল থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় ঢাকা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দুয়েক জায়গায় বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ ছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধাণত শুষ্ক থাকতে পারে। সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

বুধবার (৪ মার্চ) সকাল থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে।

সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

 

বৃহস্পতিবার (৫ মার্চ) সকাল থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

শুক্রবার (৬ মার্চ) সকাল থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।


   আরও সংবাদ