ঢাকা, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

ট্রান্সফরমার বিস্ফোরণে ভবনে আগুন

ডেস্ক রিপোর্ট


প্রকাশ: ১২ মার্চ, ২০২৬ ০৯:২৬ পূর্বাহ্ন | দেখা হয়েছে ৩৫৯ বার


 ট্রান্সফরমার বিস্ফোরণে ভবনে আগুন

গাজীপুরের শ্রীপুরে বৈদ্যুতিক ট্রান্সফরমার বিস্ফোরণ হয়ে একটি ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় তিনজন দগ্ধ হয়েছে।

বুধবার (১১ মার্চ) রাত পৌনে ১১টায় শ্রীপুরের মাওনা চৌরাস্তা এলাকার আ. সাহিদ সুপার ভিউ নামের একটি ভবনের সামনের বৈদ্যুতিক খুঁটির ট্রান্সফরমারে বিস্ফোরণ হয়। ট্রান্সফরমার বিস্ফোরণে সৃষ্ট আগুন আশপাশে ছড়িয়ে পড়ে।

 

এসময় ওই ভবনের কয়েকটি কক্ষে আগুন লাগে।
দগ্ধদের উদ্ধার করে প্রথমে স্থানীয় আল হেরা হাসপাতালে নেওয়া হয়। সেখানকার কর্মরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য তাদের ঢাকায় পাঠান।
অগ্নিকাণ্ডের খবর পেয়ে শ্রীপুর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণ আনে।

 

আগুন লাগার কারণ ফায়ার সার্ভিস জানাতে পারলেও ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানাতে পারেননি।


   আরও সংবাদ