ঢাকা, রবিবার, ১৫ মার্চ ২০২৬,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

আবারও কমল সোনা-রুপার দাম

ডেস্ক রিপোর্ট


প্রকাশ: ১৪ মার্চ, ২০২৬ ১০:৫০ পূর্বাহ্ন | দেখা হয়েছে ২৬ বার


আবারও কমল সোনা-রুপার দাম

স্থানীয় বাজারে তেজাবি সোনার (পাকা সোনা) দাম কমার পরিপ্রেক্ষিতে দেশের বাজারে সোনা-রুপার দাম কমানো হয়েছে। 

শনিবার (১৪ মার্চ ) সকাল ১০টা থেকে নতুন দাম কার্যকর হবে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। 

এদিন বাজুস স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটির বৈঠকে এ দাম কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরে কমিটির চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীন সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

 

নতুন দাম অনুযায়ী, সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি সোনায় ২ হাজার ৬৮৩ টাকা কমিয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৬২ হাজার ২৬৫ টাকা। ২১ ক্যারেটের এক ভরি সোনায় ২ হাজার ৫০৭ টাকা কমিয়ে ২ লাখ ৫০ হাজার ৩৬৮ টাকা নির্ধারণ করা হয়েছে।

এ ছাড়া ১৮ ক্যারেটের এক ভরি সোনায় দুই হাজার ১৫৮ টাকা কমিয়ে নতুন দাম ২ লাখ ১৪ হাজার ৬১৭ টাকা নির্ধারণ করা হয়েছে। আর সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনায় দুই হাজার ১৫৮ টাকা কমিয়ে দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৭৪ হাজার ৭৮৫ টাকা।

 

এদিকে সোনার দাম কমানোর হলেও অপরিবর্তিত রয়েছে রুপার দাম। ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম ২৯২ টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে ৬ হাজার ৬৫ টাকা, ২১ ক্যরেটের এক ভরি রুপার দাম ২৯১ টাকা কমিয়ে ৫ হাজার ৭৭৪ টাকা, ১৮ ক্যরেটের এক ভরি রুপার দাম ২৩৩ টাকা কমিয়ে ৪ হাজার ৯৫৭ টাকা এবং সনাতন পদ্ধতির এক ভরি রুপার দাম ১৭৫ টাকা কমিয়ে ৩ হাজার ৭৩২ টাকা নির্ধারণ করা হয়েছে।

১৩ মার্চ সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি সোনায় ২ হাজার ১৫৭ টাকা কমিয়ে ২ লাখ ৬৪ হাজার ৯৪৮ টাকা, ২১ ক্যারেটের এক ভরি সোনায় ২ হাজার ১০০ টাকা কমিয়ে ২ লাখ ৫২ হাজার ৮৭৫ টাকা, ১৮ ক্যারেটের এক ভরি সোনায় এক হাজার ৮০৮ টাকা কমিয়ে ২ লাখ ১৬ হাজার ৭৭৫ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনায় এক হাজার ৪৫৮ টাকা কমিয়ে ১ লাখ ৭৬ হাজার ৯৪৩ টাকা নির্ধারণ করা হয়।

দেশের বাজারে গত ২৯ জানুয়ারি সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি সোনায় ১৬ হাজার ২১৩ টাকা বাড়িয়ে ২ লাখ ৮৬ হাজার ০১ টাকা নির্ধারণ করা হয়, যা দেশের ইতিহাসে রেকর্ড সৃষ্টি করে।

এটাই ছিল সোনার সর্বোচ্চ দাম।

 


   আরও সংবাদ