ঢাকা, সোমবার, ১৬ মার্চ ২০২৬,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

বিজিবির অভিযানে মাদকসহ দুই যুবক আটক

স্টাফ রিপোর্টার


প্রকাশ: ১৫ মার্চ, ২০২৬ ০৯:১০ পূর্বাহ্ন | দেখা হয়েছে ২০ বার


বিজিবির অভিযানে মাদকসহ দুই যুবক আটক

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি

 

নওগাঁর ধামইরহাটে ভারতীয় নিষিদ্ধ ঘোষিত নেশা জাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ওসমান আলী (৩৬) ও মাসুম হোসেন (৩৩) নামের দুই যুবককে আটক করেছে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি)।

 

আটককৃত ব্যাক্তিরা হলেন উপজেলার আগ্রাদ্বীগুন ইউনিয়নের রামচন্দ্রপুর এলাকার মৃত সমশের আলীর ছেলে ওসমান আলী এবং খেলনা ইউনিয়নের লোদিপুর এলাকার মৃত মহির উদ্দিনের ছেলে মাসুম হোসেন।

 

শনিবার (১৪ মার্চ) দুপুর দুইটার দিকে এক বিজ্ঞপ্তিতে বাংলাদেশ বর্ডার গার্ড বিজিবির পত্নীতলা ব্যাটেলিয়নের (১৪ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ আল মামুন সময়ের আলোকে জানান, সকালে পৃথক দুটি অভিযানের সময় উপজেলার আগ্রাদ্বীগু বিওপির সীমন্ত পিলার ২৫৭/১১ আর থেকে আনুমানিক ৫০০ গজ দুরত্বে বাংলাদেশের অভ্যন্তরে, রামচন্দ্রপুর মাঠের মধ্যে অভিযানের সময় ২৩ পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ওসমান আলীকে আটক করা হয়েছে।

 

এছাড়াও ওইদিন একই বিওপির সীমন্ত পিলার ২৫৭/৩ আর হতে ৫০০ গজ দুরত্বে বাংলাদেশের অভ্যন্তরে, আকলিমা ইবতেদায়ী মাদ্রাসা পুকুর পারে অভিযানের সময় ৬৪ পিস নেশা জাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট এবং একটি মোটরসাইকেলসহ মাসুম হোসেনকে আটক করা হয়েছে।

 

পরবর্তীতে মাদকদ্রব্য ও অন্যান্য মালামালসহ ওই দুই যুবককে ধামইরহাট থানায় হস্তান্তর কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

 

এবিষয়ে ধামইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোখলেছুর রহমান বলেন, ঊর্ধ্বতন কর্মকর্তা থানা ভিজিটে আসার কারণে ব্যস্ত ছিলাম। বিজিবি এলে মামলা দায়েরের মধ্য দিয়ে ওই যুবকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

 


   আরও সংবাদ