ঢাকা, সোমবার, ২৩ মার্চ ২০২৬,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

কুমিল্লায় বাসে ট্রেনের ধাক্কায় নিহত ১২

ডেস্ক রিপোর্ট


প্রকাশ: ২২ মার্চ, ২০২৬ ০৯:১২ পূর্বাহ্ন | দেখা হয়েছে ২৬ বার


কুমিল্লায় বাসে ট্রেনের ধাক্কায় নিহত ১২

কুমিল্লার পদুয়ার বাজার রেলক্রসিংয়ে যাত্রীবাহী বাসে মেইল ট্রেনের ধাক্কায় নিহতের সংখ্যা বেড়ে ১২ জনে দাঁড়িয়েছে।

 

নিহতদের মধ্যে সাতজন পুরুষ, তিনজন নারী এবং দুই শিশু রয়েছে। তবে তাদের নাম-পরিচয় জানা যায়নি।

 

কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের মেডিকেল অফিসার অজয় ভৌমিক বিষয়টি নিশ্চিত করেছেন।

 

এর আগে শনিবার (২১ মার্চ) দিবাগত রাত ৩টার দিকে কুমিল্লার পদুয়ার বাজার রেলক্রসিং এলাকায় মামুন পরিবহন নামে যাত্রীবাহী একটি বাসকে ধাক্কা দেয় চট্টগ্রাম থেকে ঢাকার দিকে যাওয়া মেইল ট্রেন। বাসটিকে অন্তত আধা কিলোমিটার দূরে নিয়ে যায় ট্রেনটি। এতে প্রথমে সাতজনের লাশ উদ্ধার করা হয়। পরে নিহতের সংখ্যা বেড়ে ১২ জনে দাঁড়ায়।

 

 

 

 

এদিকে ঘটনার পর চট্টগ্রামের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ রয়েছে।


   আরও সংবাদ