ঢাকা, সোমবার, ২৩ মার্চ ২০২৬,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

পোশাক রপ্তানি কমেছে ২৫ শতাংশ

ডেস্ক রিপোর্ট


প্রকাশ: ২২ মার্চ, ২০২৬ ২৩:১৫ অপরাহ্ন | দেখা হয়েছে ১২ বার


পোশাক রপ্তানি কমেছে ২৫ শতাংশ

যুক্তরাষ্ট্রের বাজারে তৈরি পোশাক রপ্তানি হ্রাসের পর এবার ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) দেশগুলা থেকে তৈরি পোশাক রপ্তানির বড় দুঃসংবাদ এলো। জানুয়ারি মাসে ইইউ-ভুক্ত দেশে বাংলাদেশের পোশাক রপ্তানি কমেছে ২৫ শতাংশ।

 

রপ্তানি উন্নয়ন ব্যুরোর তথ্য অনুযায়ী, চলতি ২০২৫-২৬ অর্থবছরে জানুয়ারিতে বাংলাদেশ ইইউতে ১ দশমিক ৪৩ বিলিয়ন ইউরোর পোশাক রপ্তানি করেছে, যা আগের বছরের একই সময়ে ছিল ১ দশমিক ৯১ বিলিয়ন ইউরো।

 

উদ্যোক্তারা বলছেন, পণ্যের দাম কমে যাওয়ার কারণে রপ্তানিতে এই বড় ধরনের অবনতি হয়েছে।

 

তথ্য অনুযায়ী, জানুয়ারী মাসে রপ্তানির পরিমাণ কমেছে ১৭ দশমিক ৪৯ শতাংশ, আর প্রতি কেজি পোশাকের গড় দাম কমেছে ৯ দশমিক ৪১ শতাংশ।

একই সময়ে একক দেশ হিসেবে বাংলাদেশের তৈরি পোশাকের প্রধান বাজার যুক্তরাষ্ট্রে রপ্তানি কমেছে প্রায় ১ শতাংশ। চলতি বছরের জানুয়ারি মাসে ৭৯ কোটি ১৭ লাখ ৭০ হাজার ডলার রপ্তানি হয়েছিল। গত বছরের একই সময়ে রপ্তানি হয়েছিল ৭৯ কোটি ৮৯ লাখ ৯০ হাজার ডলারের তৈরি পোশাক।

 

 

উদ্যোক্তারা বলছেন, মার্কিন যুক্তরাষ্ট্রের নীতিগত পরিবর্তন ও বিভিন্ন বাণিজ্য প্রতিবন্ধকতার কারণে চীন, ভারত, ভিয়েতনামসহ বাংলাদেশের প্রতিযোগী দেশগুলো এখন ইইউ বাজারে বেশি গুরুত্ব দিচ্ছে। ফলে প্রতিযোগিতা আরও তীব্র হয়ে উঠেছে।

 

এই পরিস্থিতিতে রপ্তানিকারকদের মধ্যে উদ্বেগ বেড়েছে। আবার দ্রুত এই অনিশ্চয়তা কেটে যাওয়ারও আশা করছে।

 

 

উদ্যোক্তাদের মতে, দেশের মোট রপ্তানি আয়ের প্রায় অর্ধেক আসে ইইউ থেকে আসে। তাই এ ধারা অব্যাহত থাকলে সামগ্রিক অর্থনীতিতেও চাপ তৈরি হতে পারে। তবে আশার আলো দেখছেন তারা। তারা বলছেন, দেশে গণতান্ত্রিক সরকার আসার ফলে রপ্তানির জন্য দেশি চ্যালেঞ্জগুলো কাটিয়ে ওঠার পাশাপাশি তৈরি পোশাক রপ্তানি হওয়া দেশগুলোতে সমস্যার সমাধানে উদ্যোগ নেওয়া হবে। এর ফলে উদ্ভূত সংকট দ্রুতই কেটে যাবে।


   আরও সংবাদ