ঢাকা, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

কৃষকদের কৃষি প্রণোদনার সার বীজ ও এয়ারফ্লো মেশিন বিতরণ

স্টাফ রিপোর্টার


প্রকাশ: ১৫ এপ্রিল, ২০২৬ ০৯:২৩ পূর্বাহ্ন | দেখা হয়েছে ১৩ বার


কৃষকদের  কৃষি প্রণোদনার সার বীজ ও এয়ারফ্লো মেশিন বিতরণ

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি

 

নওগাঁর ধামইরহাটে উপজেলা কৃষি অফিসের আয়োজনে ২০২৫-২৬ অর্থবছরে খরিপ-১ মৌসুমে প্রান্তিক পর্যায়ের কৃষকদের মাঝে কৃষি প্রণোদনার সার বীজ ও এয়ারফ্লো মেশিন বিতরণ করা হয়েছে।

 

সোমবার (১৩ এপ্রিল) বেলা সাড়ে এগারোটার দিকে উপজেলা পরিষদ চত্বরে উপজেলা কৃষি কর্মকর্তা দেলোয়ার হোসেনের সভাপতিত্বে কৃষকদের মাঝে কৃষি প্রণোদনার সার বীজ ও এয়ারফ্লো মেশিন বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) প্রশান্ত চক্রবর্তী।

 

উপজেলা কৃষি অফিস জানায়, উপজেলার প্রান্তিক পর্যায়ের তালিকাভুক্ত ৫ হাজার ১৯৭ জন কৃষকদের মাঝে থেকে ৫০ জন কৃষকদের মাথাপিছু প্রত্যেককে ১ কেজি করে তিলের বীজের সঙ্গে ১০ কেজি ডিএপি ও ৫ কেজি এমওপি সার, ২০ জন কৃষকদের ৫ কেজি মুগের বীজের সঙ্গে ১০ কেজি ডিএপি ও ৫ কেজি এমওপি সার দেওয়া হয়েছে।

 

এছাড়াও ৫০০০ জন কৃষকদের মাঝে ৫ কেজি আউশ ধানের বীজের সঙ্গে মাথাপিছু প্রত্যেককে ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার এবং ১২০ জন কৃষকদের মাঝে প্রত্যেককে ১ কেজি করে পাটের বীজের সঙ্গে ৫ কেজি ডিএপি ও ৫ কেজি এমওপি সারসহ পেঁয়াজ সংরক্ষণের জন্য ৭ জন কৃষকদের মাঝে প্রত্যেককে একটি করে এয়ারফ্লো মেশিন কৃষি উপকরণ হিসেবে বিতরণ করা হয়েছে।

 


   আরও সংবাদ