ঢাকা, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

ঢাবি সিন্ডিকেট সদস্য হলেন অধ্যাপক মোর্শেদ হাসান

ডেস্ক রিপোর্ট


প্রকাশ: ২৩ এপ্রিল, ২০২৬ ১৩:০২ অপরাহ্ন | দেখা হয়েছে ১৯ বার


ঢাবি সিন্ডিকেট সদস্য হলেন অধ্যাপক মোর্শেদ হাসান

ঢাকা: ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অধ্যাপক ড. মো. মোর্শেদ হাসান খানকে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য হিসেবে মনোনীত করেছে সরকার।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে তাকে এ মনোনয়ন দেওয়া হয়েছে বলে শিক্ষা মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়।

 

শিক্ষা মন্ত্রণালয়ের সহকারী সচিব মো. সুলতান আহমেদ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদন অনুযায়ী ঢাকা বিশ্ববিদ্যালয় আদেশ, ১৯৭৩-এর ২৩(১)(এফ) ও ২৩(৩) ধারা অনুসারে ঢাবির মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. মো. মোর্শেদ হাসান খানকে অবশিষ্ট মেয়াদের জন্য সিন্ডিকেট সদস্য হিসেবে মনোনয়ন দেওয়া হয়েছে।

 

তিনি ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ আবু ইউসুফের স্থলাভিষিক্ত হলেন। ২০২৪ সালের ৩০ অক্টোবর দুই বছরের জন্য মনোনীত সিন্ডিকেট সদস্যদের তালিকায় পরিবর্তন আনা হয়।

 


   আরও সংবাদ