ঢাকা, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

জামায়াত এমপির গাড়িতে হামলা-ভাঙচুর

ডেস্ক রিপোর্ট


প্রকাশ: ২৫ এপ্রিল, ২০২৬ ০৯:৫০ পূর্বাহ্ন | দেখা হয়েছে ১৬ বার


জামায়াত এমপির গাড়িতে হামলা-ভাঙচুর

নেত্রকোনা: নেত্রকোনার পূর্বধলায় (নেত্রকোনা-৫ আসনের) এমপি জামায়াতের এমপি মাছুম মোস্তাফার গাড়ি ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। 

শুক্রবার (২৪ এপ্রিল) সন্ধ্যায় পূর্বধলা উপজেলার বিরিশিরি সড়কের আতকাপাড়া পেট্রোল পাম্পে (ফিলিং স্টেশন) তার গাড়িতে ভাঙচুর করা হয়।

এসময় তাকে অবরুদ্ধ করে রাখা হয় বলে জানান স্থানীয়রা।

 

স্থানীয় জামায়াত নেতাদের দাবি, এমপি মাছুম মোস্তাফা আতকাপাড়া পেট্রোল পাম্পে তেল আনতে গেলে অতর্কিত তার গাড়িটিতে হামলা চালান কয়েকজন।

পরে তাকে দীর্ঘ সময় অবরুদ্ধ করে রাখা হয়। পরে ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা তাসনীন জাহান ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দিদারুল ইসলাম গিয়ে তাকে উদ্ধার করেন।

ঘটনার পর উপজেলা জুড়ে থমথমে অবস্থা বিরাজ করছে।

 

এমপি জামায়ত এমপি মাছুম মোস্তাফা ফোনে বলেন, বিএনপির কয়েকজন হঠাৎ প্রথমে গাড়িটি ভাঙচুর করে।

পরে আমার ওপর আক্রমণ করে। ঘটনাটি স্থানীয় প্রশাসনকে জানালে তারা এসে আমাকে উদ্ধার করেন।

 


   আরও সংবাদ