ঢাকা, বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৭৩

ডেস্ক রিপোর্ট


প্রকাশ: ৭ মে, ২০২৬ ১২:৩৮ অপরাহ্ন | দেখা হয়েছে ১৫ বার


 বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৭৩

রাজধানীর তেজগাঁও বিভাগের ছয় থানা এলাকায় অভিযান চালিয়ে ৭৩ জনকে গ্রেপ্তার করেছে সংশ্লিষ্ট থানা পুলিশ। গ্রেপ্তারদের বিরুদ্ধে বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগ রয়েছে।

 

বুধবার (০৬ মে) ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার এন এম নাসিরুদ্দিন এ তথ্য জানান।

গ্রেপ্তাররা হলেন- তানিম রেজা (৩৫), রফিকুল ইসলাম (৩০), আলী আহম্মদ (৩৫), মো. সাগর (২৬), আলামিন ফাঁহা (২১), আজিজুল ইসলাম (২১), মহিউদ্দিন আহমেদ, মো. জসিম, সাগর মল্লিক (২৫), জালাল উদ্দিন হিরা (৩২), জাকির হোসেন (২৬), হাসান খন্দকার (২৭), মো. রনি (৩০), অনিক মুন্সি (৩৭), সাজ্জাদুল মোল্ল্যা (৩৩), তারেক (২০), সিয়াম (২০), দিরাজ (২০), মো. সোহেল (১৮), মো. জালাল (২৮), মো. রাসেল (২০), জাকির হোসেন (৩৭), মো. রিংকু (২১), জাহিদ, আব্দুল আউয়াল (৩৭), ইমামুল মিয়া (৩২), বাচ্চু মোল্লা, এনামুল হাসান (২৫), টিপু মোল্লা (৫০), মিজানুর রহমান (২৮), ফাইয়াজ বিন তারেক (২৬), মো. সুজন (৩১), বিজয় ওরফে বিচ্ছু (২২), মো. মাহমুদ (২১), মো. উজ্জল (৪২), মো. সুজন (২২), মাইন উদ্দিন (৪৮), মো. আলিফ (২৫), আল আমিন (২২), শহিদুল ফকির (৩৬), মো. আলমগীর (৫০), আল-আমিন (২৭), মো. রোকন (২২), সাজু মিয়া (২৭), ফকির মিয়া (৪০), আহাদ আলী (৩০), নাসির উদ্দিন (৩৩), জাহানারা বেগম (৫৫), বিপ্লব হোসেন (২২), নুরুল ইসলাম (২৩), মো. সাকিল (২০), সোহাগ (৩২), মো. ওলিউল্লাহ (২১), মো. রনি (২৫), রবিন আহম্মেদ (৪০), কুদ্দুস মিয়া (৫০), ইমরান হোসেন মারুফ (২২), আলী মিয়া (২৮), তমাল হোসেন নিবির (২৫), নেপাল চন্দ্র দাস (২৫), শাহাদৎ আলী (৫০), মো. জুলহাস (২৬), জুয়েল (২৩), ওমর ফারুক (৩৯), নুর আদর (২৩), মো. সালাম (৫৫), অনিক (২০), ইয়াছিন আরাফাত (১৯), সারোয়ার শিপন (২২), শাকিব হাসান (২১), শাহিন ফকির (৪০), আজহার আলী (৫২) ও মাসুদ করিম মিঠু (৫৬)।

 

এন এম নাসিরুদ্দিন জানান, গতকাল মঙ্গলবার বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। এসময় ৭৩ অপরাধীকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারদের মধ্যে তেজগাঁও থানায় ৯ জন, শেরেবাংলা নগর থানায় ১২ জন, হাতিরঝিল থানায় ১৪ জন, আদাবর থানায় ৫ জন, মোহাম্মদপুর থানায় ২১ জন ও তেজগাঁও শিল্পাঞ্চল থানায় ১২ জন রয়েছেন। আসামিদের আদালতে পাঠানো হয়েছে।


   আরও সংবাদ