ঢাকা, শুক্রবার, ২৯ মে ২০২৬,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

গরুর মাংস আটকে কিশোরের মৃত্যু

ডেস্ক রিপোর্ট


প্রকাশ: ২৮ মে, ২০২৬ ২৩:১০ অপরাহ্ন | দেখা হয়েছে ১১ বার


গরুর মাংস আটকে কিশোরের মৃত্যু

জামালপুরের ইসলামপুরে পরিবারের সঙ্গে কোরবানির মাংস খাওয়ার সময় গলায় আটকে মো. ইয়াসিন (১৪) নামে এক কিশোরের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

 

বৃহস্পতিবার (২৮ মে) বিকেল ৩টার দিকে উপজেলার পোড়ারচর ইউনিয়নের নয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

 

রাত ৯টার দিকে বিষয়টি নিশ্চিত করেন ইসলামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবু তাহের।

নিহত ইয়াসিন উপজেলার পোড়ারচর নয়াপাড়া এলাকার মো. রফিকুল ইসলামের ছেলে।

 

 

সে স্থানীয় বটচর নিম্ন মাধ্যমিক উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির শিক্ষার্থী ছিল।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, ঈদুল আজহা উপলক্ষে দুপুরে কোরবানি দেওয়ার পর পরিবারের সদস্যদের সঙ্গে খাবার খাচ্ছিল ইয়াসিন।

 

 

খাওয়ার একপর্যায়ে হঠাৎ তার গলায় গরুর মাংস আটকে যায়। এতে সে শ্বাসকষ্টে ছটফট করতে শুরু করে।

 

পরিবারের সদস্যরা দ্রুত তাকে ইসলামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক ইয়াসিনকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে ইসলামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবু তাহের বলেন, হাসপাতালে আনার আগেই কিশোরটির মৃত্যু হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গলায় মাংস আটকে শ্বাসরোধের কারণেই তার মৃত্যু হয়েছে।


   আরও সংবাদ