ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ৪ জুন, ২০২৬ ০৯:৩৫ পূর্বাহ্ন | দেখা হয়েছে ১৯ বার
রাজধানীর তেজগাঁও বিভাগের অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত মোট ৫২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তাররা হলেন, আলামিন (৩০), মোছা. রানী বেগম (৩১), মোছা. আফিয়া বেগম ওরফে নাচনে ওয়ালী (৩৬), রাকিব (২৩), মো. নাঈম ইসলাম রায়হান (১৯), হাতেম আলী (২৩), কিষান শিকারী, মোস্তাফিজ আলী খান, মঞ্জুরুল ইসলাম (৩৯), সজীব পাল (২৬), রাকিব (২৪), পলাশ সরকার (২৫), রাজ (২০), জহির (২১), শ্রী নয়ন চন্দ্র বর্মণ (২৬), সৈয়দ মোহাম্মদ ইব্রাহীম (২০), সামিউল ইসলাম (২৯), শান্ত চৌধুরী (২৫), হোসেন ওকালু (৩৬), সামিউল হাসান (১৮), আকাশ (২২), মহসিন (৩৫), পারভেজ (২২), আফ্রিদী (২৫), রনি (২৬), জুম্মন মিয়া (৩৫), ফরিদুল ইসলাম, বিল্লাল নলী (৩৩), স্বাধীন (১৮), সামির (২৫), জনি খান (২৮), ফয়সাল (২৪), বিপ্লব (২০), জুয়েল, রেজাউল ইসলাম মতিন (৫২), স্বজল (২১), ইমরান সরকার (১৮), মানিক (১৯), হাতেম আলী, ইমদাদুল (২৭), মাইনদ্দিন (৪৫), দিপু (২৪), জীবন মিয়া (২২), রবিউল ইসলাম (৩০), আমির হোসেন (৩০), মো. জাহাঙ্গীর আলম (৫৬), জাকির কাজী (৪৯), মো. আব্দুর রউফ (৩২), ফয়েজ (২৫), অশীত হাওলাদার (৩২), ফরহাদ হোসেন (১৮) ও জাকির হোসেন ওরফে রবিন (২১)।
বুধবার (৩ জুন) রাতে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার এন এম নাসিরুদ্দিন এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, মঙ্গলবার (২ জুন) তেজগাঁও বিভাগের বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় নিয়মিত অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়।
তিনি আরও জানান, গ্রেপ্তারদের মধ্যে তেজগাঁও থানা থেকে ৩ জন, শেরেবাংলা নগর থানা থেকে ৫ জন, মোহাম্মদপুর থানা থেকে ৩১ জন, আদাবর থানা থেকে ১ জন, তেজগাঁও শিল্পাঞ্চল থানা থেকে ৬ জন এবং হাতিরঝিল থানা থেকে ৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ শেষে তাদের আদালতে পাঠানো হয়েছে।