ঢাকা, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

বিস্ফোরক মামলায় চেয়ারম্যান গ্রেফতার

ডেস্ক রিপোর্ট


প্রকাশ: ১৭ জুন, ২০২৬ ০৯:১৫ পূর্বাহ্ন | দেখা হয়েছে ২৬১ বার


 বিস্ফোরক  মামলায় চেয়ারম্যান  গ্রেফতার

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি

 

নওগাঁর ধামইরহাট উপজেলার ইসবপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মাহফুজুল আলম লাকীকে গ্রেফতার করেছে পুলিশ।

 

মঙ্গলবার (১৬ জুন) দুপুরে উপজেলার ইসবপুর বাজার এলাকা থেকে তাঁকে গ্রেফতার করা হয়।

 

ধামইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিন্টু রহমান জানান, মাহফুজুল আলম লাকী ইসবপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এবং ওই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। তার বিরুদ্ধে বিষ্ফোরক ও হত্যাচেষ্টাসহ একাধিক অভিযোগ রয়েছে। বিকেলে মামলা দায়েরের মাধ্যমে জেলা কোর্ট হাজতে প্রেরণের প্রস্তুতি চলছে।

 


   আরও সংবাদ