স্টাফ রিপোর্টার
প্রকাশ: ২৩ জুন, ২০২৬ ১০:০০ পূর্বাহ্ন | দেখা হয়েছে ১৪ বার
লিয়াকত হোসাইন লায়ন,জামালপুর প্রতিনিধি ॥ জামালপুরের ইসলামপুরে পৌরসভার পরিচ্ছন্ন কর্মীদের মাঝে পোশাক বিতরণ করা হয়েছে। ইসলামপুর ঠাকুরগঞ্জ নিত্যবাজারসহ পৌর এলাকার সার্বিক পরিচ্ছন্নতা ও স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিতকরণের লক্ষ্যে ব্যবসায়ীদের সাথে মত বিনিময় সভায় বণিক সমিতি শহর ও বাজার পরিচ্ছন্নতা ও স্বাস্থ্যসম্মত রাখতে জোড়ালো আবেদন করেন।
তারি ধারাবাহিকতায় সোমবার(২২জুন) পৌরসভা কর্ম পরিকল্পনা সভায় পরিচ্ছন্ন কর্মীদের পরিধি নির্ধারণ, দ্বায়িত্ব বন্টন করে ২২ জন কর্মীর মাঝে পোশাক বিতরণ করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক নাজমুল হোসাইন পরিচ্ছন্ন কর্মীদের হাতে পোশাক তুলে দেন। তিনি বলেন-এই পোষাক আপনাদের দায়িত্বজ্ঞাণ সম্পর্কে সচেতন করে তুলবে। আপনাদের প্রতি আমাদের দায়িত্ব ও আন্তরিকতা আছে। আপনারা নিষ্ঠার সঙ্গে কাজ চালিয়ে যাবেন, আমরা আপনাদের সব ধরনের সহযোগিতা করব।
এ সময় সহকারী প্রকৌশলী মোবাখারুল ইসলাম,কঞ্জারভেন্সী ইন্সপেক্টর জুলফিকার রহমান ভুট্রো,ভারপ্রাপ্ত লাইসেন্স পরিদর্শক শাহজাহান সরকার,সহ কর আদায়কারী মোস্তাফিজুর রহমান সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।