ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ৭ জুলাই, ২০২৬ ১০:৩৯ পূর্বাহ্ন | দেখা হয়েছে ২২ বার
১১ জুলাইয়ের মধ্যে সব বেসরকারি হাসপাতালে ডেলিভারি রুম স্থাপনের নির্দেশ দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
সোমবার (৬ জুলাই) হাসপাতাল ও ক্লিনিক শাখার পরিচালক ডা. আবু হোসেন মো. মঈনুল আহসান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশ দেওয়া হয়।
এতে বলা হয়, আগামী ১১ জুলাইয়ের মধ্যে সব বেসরকারি হাসপাতাল/ক্লিনিক এ পরিদর্শন চেকলিস্ট অনুযায়ী লেবার রুম নিশ্চিত করার জন্য নির্দেশ দেওয়া হলো। উল্লেখিত তারিখের মধ্যে লেবার রুম স্থাপন করা না হলে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
মহাপরিচালকের নির্দেশক্রমে এই আদেশ জারি করা হলো।