ঢাকা, শনিবার, ১১ জুলাই ২০২৬,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

এমপি ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদকের গাড়ি ভাংচুর

ডেস্ক রিপোর্ট


প্রকাশ: ১১ জুলাই, ২০২৬ ১০:৪১ পূর্বাহ্ন | দেখা হয়েছে ৯ বার


এমপি ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদকের  গাড়ি ভাংচুর

জামালপুর প্রতিনিধি 

 

জামালপুরের ইসলামপুর উপজেলায় স্থানীয় সংসদ সদস্য ও ইসলামপুর উপজেলা বিএনপির সভাপতি সুলতান মাহমুদ বাবু এবং উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নবাবের  ব্যক্তিগত গাড়ি  ভাংচুরের ঘটনা ঘটেছে। শুক্রবার সন্ধ্যায় ইসলামপুরের জেলা পরিষদ ডাকবাংলোতে এ ঘটনা ঘটে। 

 

এ সময় বিএনপির দুপক্ষের মধ্যে চরম উত্তেজনা তৈরি হয়। পরে রাত আটটার দিকে  এমপিকে উদ্ধার করে  গ্রামের বাড়িতে পাঠিয়ে দেয়া হয়।

 

জানা যায়, ইসলামপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নবাব শুরু থেকেই স্থানীয় এমপি সুলতান মাহমুদ বাবুর বাইরে একটি বলয় সৃষ্টির চেষ্টা করছেন বলে অভিযোগ রয়েছে। এরই ধারাবাহিকতায় আজ বিকেলে সংসদ সদস্য সুলতান মাহমুদ বাবু উপজেলার মলমগঞ্জে এলাকায়  একটি কলেজের অনুষ্ঠানে উপস্থিত হলে উপজেলা বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক হাসমত এবং পৌর বিএনপি নেতা হাসানকে স্টেজ থেকে নেমে যেতে নির্দেশ দেয় সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নবাব। এতে করে উভয় পক্ষের মধ্যে বাকবিতন্ডা হয়।  

 

এরপর সন্ধ্যায় উপজেলা  ডাকবাংলোতে পরিচিত হতে নতুন যোগদানকৃত উপজেলা নির্বাহী কর্মকর্তাকে ডেকে পাঠান এমপি। এরই ফাঁকে এমপির ব্যক্তিগত গাড়িতে হামলা করে গাড়ি ভাংচুর করে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নবাবের সঙ্গে থাকা লোকজন। 

এ ঘটনা দেখার সঙ্গে সঙ্গে এমপির কর্মী সমর্থকরাও সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নবাবের গাড়ি ভাংচুর করেন। এরপর দু'পক্ষই দেশীয় অস্ত্র এবং লাঠিসোঁটা নিয়ে অবস্থান নিলে শহরে চরম উত্তেজনা তৈরি হয়। পরে রাত আটটার দিকে পুলিশ এমপি সুলতান মাহমুদ বাবুকে ডাকবাংলো থেকে উদ্ধার করে আরেকটি গাড়িতে করে গ্রামের বাড়ি পাঠিয়ে দেয়।

এ বিষয়ে জানতে সাধারণ সম্পাদক  নুরুল ইসলাম নবাবকে একাধিকবার ফোন দেয়া হলেও তিনি ফোন রিসিভ করেনি।

এ বিষয়ে সুলতান মাহমুদ বাবু এমপি বলেন, নতুন ইউএনওর সঙ্গে কথা বলার সময় একদল দুষ্কৃতকারী গাড়িটি ভাংচুর করেছে। দ্রুত এদেরকে সনাক্ত করে আইনের আওতায় আনতে ওসিকে বলেছি।    

ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)

মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

 


   আরও সংবাদ