ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১১ জুলাই, ২০২৬ ১০:৫২ পূর্বাহ্ন | দেখা হয়েছে ১৯ বার
রাজধানীর তেজগাঁও বিভাগের বিভিন্ন থানায় নিয়মিত বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত ৫৭ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (১০ জুলাই) রাতে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ডিসি) নিয়াজ মেহেদী বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, বৃহস্পতিবার (৯ জুলাই) তেজগাঁও বিভাগের বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় নিয়মিত অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলেন, মো. রুবেল (২০), রবিউল ওরফে হৃদয় (১৮), মহসিন (৩৫), মো. ইমন ওরফে জীবন (২০), মো. জহিরুল (৩০), মো. মানিক (২০), মো. রকিব (২০), মো. হাকিম বাবু (৩২), মো. আলাউদ্দিন (৩০), মোহাম্মদ আলী (২১), আহবাব নাদিদ জেনান (১৯), মো. রায়হান (১৯), মো. জাহিদ (১৮), মো. মামুন (২০), সায়েম মল্লিক (২৪), আব্দুর রহিম (১৯), নীরব (১৮), মো. তৌহিদ (৩০), মো. রানা ওরফে সোনা (২৪), মো. ছগির সাগীর শাকিল ওরফে গোরকা শাকিল (৫৪), মো. রাব্বী কালু (১৮), মো. নাজিম (৩৫), মো. তৌহিদুল ইসলাম তামিম (২২), মো. আল আমিন দাবাবু (২৩), মো. মানিক (৩৫), মো. বাদল (২৬), মো. রবিউল ইসলাম হৃদয় (২৫), মো. সুলতান মৃধা (৩২), মো. ইমন (২৬), মো. দুলাল মিয়া (৩৫), মো. রাসেল (৩২), মো. সাইদ সরদার ওরফে সাহিদ (২৪), আকাশ (২৩), মো. ফারুক ওরফে ওমর ফারুক (২৬), কর্নেল (১৯), মো. মাইন উদ্দিন (২১), মো. সিফাত ওরফে হিটার (২২), মো. নাহিদুল (২৫), মো. মারুফ (২২), মো. সাগর (২২), রিয়াজ হোসেন (২২), মো. সজিব (২৪), সিদ্দিক (২০), জিনিয়া (২৩), মো. শাকিল আহম্মদ খাঁন (৩০), মো. উজ্বল মিয়া (৩১), মেহেদী হাসান আবির, চন্দন (৩৫), মো. বকুল (৫০), জাহিদ হাসান (১৯), রহমত উল্লাহ (২২), মো. গোলাম কিবরিয়া (১৯), মো. সিয়াম-এ-নূর উৎস (২৭), মো. কামাল (৪৫), মাহবুবুর রহমান (৪১), মো. কালাম মোল্লা (৫২) এবং মো. ইয়াছিন আরাফাত (২৩)।
ডিসি নিয়াজ মেহেদী জানান, গ্রেপ্তারদের মধ্যে তেজগাঁও থানা থেকে সাতজন, শেরেবাংলা নগর থানা থেকে সাতজন, মোহাম্মদপুর থানা থেকে ১৭ জন, আদাবর থানা থেকে ১২ জন, তেজগাঁও শিল্পাঞ্চল থানা থেকে চারজন এবং হাতিরঝিল থানা থেকে ১০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে আদালতে পাঠানো হয়েছে।