ঢাকা, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

ব্রহ্মপুত্র নদে ভ্রাম্যমান আদালতে অভিযান

ডেস্ক রিপোর্ট


প্রকাশ: ২০ জুলাই, ২০২৬ ১৫:১২ অপরাহ্ন | দেখা হয়েছে ২২৬ বার


 ব্রহ্মপুত্র নদে ভ্রাম্যমান আদালতে অভিযান

লিয়াকত হোসাইন লায়ন,জামালপুর।। সংবাতদাতা।।  জামালপুরের ইসলামপুর মৎস্য সম্পদ সুরক্ষা এবং সংরক্ষণ আইন বাস্তবায়নে ভ্রাম্যমান আদালত পরিচালিত হয়েছে। 

 

শনিবার (১৮জুলাই) বিকালে উপজেলার গোয়ালেরচর ইউনিয়নের মোহাম্মদপুর এলাকার ব্রক্ষপুত্র নদে মোবাইল কোর্ট পরিচালনা করে  চায়না রিং জাল জব্দ করেন নির্বাহী কর্মকর্তা শাহ মোঃ জুবায়ের। পরে জাল গুলো পুড়িয়ে বিনষ্ট করা হয়। যার আনুমানিক মূল্য প্রায় ৫০হাজার টাকা।

 

ইসলামপুর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহ মোহাম্মদ জুবায়ের। 

 


   আরও সংবাদ