ঢাকা, বুধবার, ২২ জুলাই ২০২৬,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

শিল্পে নিরবচ্ছিন্ন গ্যাস-বিদ্যুৎ সরবরাহে সরকার প্রতিশ্রুতিবদ্ধ

ডেস্ক রিপোর্ট


প্রকাশ: ২২ জুলাই, ২০২৬ ১০:০৭ পূর্বাহ্ন | দেখা হয়েছে ১৮ বার


শিল্পে নিরবচ্ছিন্ন গ্যাস-বিদ্যুৎ সরবরাহে সরকার প্রতিশ্রুতিবদ্ধ

শিল্প কারখানায় নিরবচ্ছিন্ন গ্যাস ও বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে সরকার জ্বালানি নিরাপত্তায় সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন।

মঙ্গলবার (২১ জুলাই) রাজধানীর একটি হোটেল রাজধানীতে বাংলাদেশ অ্যাপারেল ইয়ুথ লিডার্স অ্যাসোসিয়েশন (বায়লা) আয়োজিত ‘বায়লা ফিউচার সামিট ২০২৬’-এ অংশ নিয়ে তিনি এ কথা জানান।

 

মাহদী আমিন বলেন, শিল্পের টেকসই প্রবৃদ্ধি ও রপ্তানি সম্প্রসারণের জন্য নির্ভরযোগ্য জ্বালানি সরবরাহ অপরিহার্য। অনেক শিল্পকারখানায় এখনো গ্যাস ও বিদ্যুতের যে সমস্যা রয়েছে, একটি বাস্তবসম্মত সময়সীমার মধ্যে তা সমাধানে সরকার প্রতিশ্রুতিবদ্ধ।

 

 

 

দেশের বিশাল তরুণ জনগোষ্ঠী, অভ্যন্তরীণ বাজার ও গণতান্ত্রিক সরকারের নীতির ধারাবাহিকতাকে বিনিয়োগ আকর্ষণের প্রধান শক্তি উল্লেখ করে তিনি আরও বলেন, সরকার বর্তমানে বন্ডেড ওয়্যারহাউস সুবিধা সহজ করা, আমলাতান্ত্রিক জটিলতা কমানো, নতুন শিল্প পার্ক স্থাপন, দ্রুত প্রণোদনা বিতরণ এবং স্বচ্ছতা ও সুশাসন নিশ্চিত করতে কাঠামোগত সংস্কার বাস্তবায়নে কাজ করছে।

একই অনুষ্ঠানে তৈরি পোশাক খাতের রপ্তানি ১০০ বিলিয়ন মার্কিন ডলারে উন্নীত করতে সুনির্দিষ্ট রোডম্যাপ ও কৌশল তুলে ধরেন পলিসি এক্সচেঞ্জ বাংলাদেশের চেয়ারম্যান ও প্রধান নির্বাহী কর্মকর্তা ড. এম. মাসরুর রিয়াজ।

 

তৈরি পোশাকশিল্পের সীমিত পণ্য ও একক বাজারের ওপর অতিনির্ভরতাকে ভবিষ্যতের ঝুঁকি হিসেবে উল্লেখ করে মাসরুর রিয়াজ বলেন, কাস্টমস ও অবকাঠামোগত সংস্কারের মাধ্যমে বাণিজ্য সুবিধা বাড়ানো, বন্দর সক্ষমতা ও লজিস্টিকস উন্নয়ন, উচ্চ মূল্য সংযোজিত পণ্য উৎপাদন ও নতুন বাজারে রপ্তানিতে নীতিগত সহায়তা জরুরি।


   আরও সংবাদ