ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ৩০ জুলাই, ২০২৬ ১২:১৩ অপরাহ্ন | দেখা হয়েছে ১৭ বার
ঢাকা: সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার (৩০ জুলাই) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের উত্থানের মধ্য দিয়ে লেনদেন শুরু হয়েছে।
ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
বৃহস্পতিবার লেনদেন শুরুর আধা ঘণ্টা পর অর্থাৎ সকাল সাড়ে ১০টায় ডিএসইর সাধারণ সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ৬ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৮৮৪ পয়েন্টে অবস্থান করে। ডিএসই শরীয়াহ্ সূচক ২ পয়েন্ট এবং ডিএসই-৩০ সূচক ১ পয়েন্ট বেড়ে যথাক্রমে ১১৯১ ও ২২১১ পয়েন্টে রয়েছে।
এই সময়ের মধ্যে লেনদেন হয়েছে ১৭০ কোটি ৩২ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।
বৃহস্পতিবার এ সময়ে লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ২১৯টির, কমেছে ১১১টির এবং অপরির্বতিত রয়েছে ৫৪টি কোম্পানির শেয়ার।
বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টা পর্যন্ত লেনদেনের শীর্ষে থাকা ১০ কোম্পানি হলো-বেক্সিমকো লিমিটেড, সায়হাম টেক্সটাইল, টেকনো ড্রাগস, সায়হাম কটন, অরগান ডেনিম, আইটি কনসালটেন্ট, ডোমিনেজ স্টিল, ইন্দো বাংলা ফার্মা, এমএল ডায়িং ও বিএটিবিসি।
এর আগে আজ লেনদেন শুরুর প্রথম ৫ মিনিটে ডিএসইএক্স সূচক বাড়ে ৯ পয়েন্ট।
সকাল ১০টা ১০ মিনিটে সূচক আগের অবস্থান থেকে ৭ পয়েন্ট কমে যায়। এরপর সূচকের গতি ঊর্ধ্বমুখী দেখা যায়। লেনদেন শুরুর ২০ মিনিট পর অর্থাৎ সকাল ১০টা ২০ মিনিটে সূচক আগের দিনের চেয়ে ৩ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৮৮১ পয়েন্টে অবস্থান করে।
অপরদিকে লেনদেন শুরুর আধা ঘণ্টা পর অর্থাৎ সকাল সাড়ে ১০টায় চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সিএএসপিআই সূচক ২০ পয়েন্ট বেড়ে ১৫ হাজার ৭৩৩ পয়েন্টে অবস্থান করে। এরপর সূচকের গতি ঊর্ধ্বমুখী দেখা যায়।
এদিন সকাল সাড়ে ১০টা পর্যন্ত সিএসইতে লেনদেন হয়েছে ১ কোটি ১৫ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট। এসময়ের ২৭টি কোম্পানির দাম বেড়েছে, কমেছে ১২টি এবং অপরিবর্তিত রয়েছে ৮টি কোম্পানি শেয়ারের দর।