ঢাকা, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

পত্নীতলায় চোলাইমদসহ এক মহিলা আটক

স্টাফ রিপোর্টার


প্রকাশ: ১১ অগাস্ট, ২০২৬ ০৯:৫৩ পূর্বাহ্ন | দেখা হয়েছে ১২২ বার


পত্নীতলায় চোলাইমদসহ এক মহিলা আটক

আকমাল হোসেন , পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি -  

পত্নীতলা থানা পুলিশ মাদক বিরোধী অভিযান চালিয়ে  চোলাই মদ ও সরঞ্জাদি সহ এক মহিলাকে গ্রেপ্তার করেছে।

 

নওগাঁ পুলিশ সুপারের নির্দেশনায় পত্নীতলা থানা পুলিশ মাদক বিরোধী অভিযান চালিয়ে শনিবার রাতে উপজেলার কৃষ্ণপুর ইউপির বরইল গ্রাম থেকে ৪ লিটার অবৈধ চোলাইমদ ও ৭০ লিটার চোলাইমদ তৈরির উপকরণ সহ বিপুল বর্মনের স্ত্রী সত্য রানী (৪০)কে তার বাড়ী থেকে গ্রেপ্তার করে। 

 

পরে তার  বিরুদ্ধে পত্নীতলা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে রোববার কোট হাজতে পাঠানো হয়েছে বলে পত্নীতলা থানার অফিসার ইনচার্জ নিয়ামুল হক নিশ্চিত করেছেন।

 


   আরও সংবাদ