ঢাকা, বুধবার, ১২ অগাস্ট ২০২৬,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

অবশেষে বিয়ে করলেন ক্রিশ্চিয়ানো রোনালদো

স্পোর্টস ডেস্ক


প্রকাশ: ১২ অগাস্ট, ২০২৬ ১১:১৯ পূর্বাহ্ন | দেখা হয়েছে ১৮ বার


অবশেষে বিয়ে করলেন ক্রিশ্চিয়ানো রোনালদো

প্রায় এক দশক ধরে একসঙ্গে বসবাস করার পর অবশেষে বিয়ের বন্ধনে আবদ্ধ হলেন পর্তুগিজ ফুটবল তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো। বিখ্যাত ক্রীড়া সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানো নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে বিষয়টি জানান।

 

সম্প্রতি বেশ কিছু বিয়ের আমন্ত্রণপত্র সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। যেখানে দাবি করা হয়, দুজনে বিয়ে করতে যাচ্ছেন শিগগির।

 

রোনালদো একাধিকবার বলেছেন, তারা দুজন যখন মনে করবেন উপযুক্ত সময় এসেছে তখনই বিয়ে করবেন।

pic

চারপাশের একের পর এক গুঞ্জনের পরও তারা দুজন প্রায় এক দশকের মতো সময় ধরে একসঙ্গে।

ব্রিটিশ সাংবাদিক পিয়ের্স মরগানকে দেওয়া এক সাক্ষাৎকারে রোনালদো এর আগে জানিয়েছিলেন, জর্জিনাকে প্রস্তাব দেওয়ার মুহূর্তটি ছিল একেবারেই সাধারণ। কোনো বিলাসবহুল ভ্রমণ কিংবা জাঁকজমকপূর্ণ আয়োজন নয়, গভীর রাতে হঠাৎ করেই তিনি বিয়ের প্রস্তাব দেন।

 

রোনালদোর ভাষ্য, সেদিন এক বন্ধুর কাছ থেকে আংটি হাতে পাওয়ার পর আর অপেক্ষা করতে চাননি। সঙ্গে সঙ্গেই জর্জিনাকে বিয়ের প্রস্তাব দেন। ঠিক সেই সময় তাদের দুই সন্তান ঘরে ঢুকে পড়ে এবং অপ্রত্যাশিতভাবে জীবনের সেই বিশেষ মুহূর্তের সাক্ষী হয়ে যায়।

মঙ্গলবার (১১ আগস্ট) অবশেষে নিজের দীর্ঘদিনের ভালোবাসার মানুষকে বিয়ে করে ফেললেন পর্তুগিজ মহাতারকা। এদিন নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে স্ত্রী ও তার হাতে বিয়ের আংটিসহ একটি ছবিও পোস্ট করেন তিনি।


   আরও সংবাদ