ঢাকা, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

অস্ট্রেলিয়ার মাটিতে স্বপ্নের শুরু

স্পোর্টস ডেস্ক


প্রকাশ: ১৪ অগাস্ট, ২০২৬ ১০:৩৫ পূর্বাহ্ন | দেখা হয়েছে ৩৬ বার


অস্ট্রেলিয়ার মাটিতে স্বপ্নের শুরু

২৩ বছর আগে যে ডারউইনে ইনিংস ও ১৩২ রানের ব্যবধানে হেরেছিল বাংলাদেশ, সেই ডারউইনেই এবার ইতিহাস লিখল টাইগাররা। অস্ট্রেলিয়ার মাটিতে প্রথমবারের মতো কোনো টেস্টে প্রথম ইনিংসে লিড নিয়েছে বাংলাদেশ।

পুরনো দুঃস্বপ্নের সেই মাঠেই যেন নতুন স্বপ্নের সূচনা হলো।

 


মারারা ক্রিকেট গ্রাউন্ডে স্বাগতিক অস্ট্রেলিয়াকে ১৯৮ রানে গুটিয়ে দেওয়ার পর ব্যাট হাতে দুর্দান্ত জবাব দিয়েছে বাংলাদেশ।

দ্বিতীয় দিনের প্রথম সেশনেই ২০০ রানের গণ্ডি পেরিয়ে অস্ট্রেলিয়ার প্রথম ইনিংসের সংগ্রহ ছাড়িয়ে যায় টাইগাররা। এর মধ্য দিয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে তাদের মাটিতে প্রথমবারের মতো প্রথম ইনিংস লিডের কীর্তি গড়েছে বাংলাদেশ।

 

আরও পড়ুন

তানজিদ-মুমিনুলের শতরানের জুটি ভাঙলেও লিডের স্বপ্নে বাংলাদেশ

তানজিদ-মুমিনুলের শতরানের জুটি ভাঙলেও লিডের স্বপ্নে বাংলাদেশ

 


এই লিডের ভিতটা গড়ে দেন তানজিদ হাসান তামিম ও মুমিনুল হক। প্রথম দিন শেষে ১ উইকেটে ৯৬ রান নিয়ে দ্বিতীয় দিনের খেলা শুরু করা বাংলাদেশকে এগিয়ে নিতে দুজন গড়েন ১০২ রানের দুর্দান্ত জুটি।

দলীয় ১৩৮ রানে জশ হ্যাজেলউডের বলে মুমিনুল ৪৯ রানে ফিরে গেলেও ততক্ষণে ম্যাচের নিয়ন্ত্রণ অনেকটাই বাংলাদেশের হাতে।

 


অন্য প্রান্তে নিজের টেস্ট ক্যারিয়ারের প্রথম অর্ধশতক তুলে নেন তানজিদ। মাত্র দ্বিতীয় টেস্ট খেলতে নেমেই বাঁহাতি এই ওপেনারের ব্যাটে দেখা যায় দারুণ আত্মবিশ্বাস। মুমিনুলের বিদায়ের পর অধিনায়ক নাজমুল হোসেন শান্তকে নিয়ে ইনিংস এগিয়ে নেন তিনি।


বাংলাদেশের এই ঐতিহাসিক মুহূর্তের সঙ্গে জড়িয়ে আছে ২০০৩ সালের একেবারে বিপরীত স্মৃতি। সেই বছর অস্ট্রেলিয়া সফরে ডারউইনের প্রথম টেস্টে বাংলাদেশ ইনিংস ও ১৩২ রানে হেরেছিল। দুই টেস্টের সিরিজে দুটিতেই ইনিংস ব্যবধানে হারতে হয়েছিল তখনকার খালেদ মাহমুদের দলকে।


সেই ডারউইনেই ২৩ বছর পর এবার গল্পটা বদলে দিল বাংলাদেশ। প্রথমে বল হাতে হাসান মাহমুদের ক্যারিয়ার সেরা ৬ উইকেটের নেতৃত্বে অস্ট্রেলিয়াকে ১৯৮ রানে থামানো, এরপর ব্যাট হাতে তানজিদ-মুমিনুলের শতরানের জুটি সব মিলিয়ে ম্যাচের শুরু থেকেই দারুণ নিয়ন্ত্রণে রয়েছে টাইগাররা। হাসান ৫৫ রানে ৬ উইকেট নিয়ে অস্ট্রেলিয়ার ব্যাটিং ধসিয়ে দেন। একমাত্র উল্লেখযোগ্য প্রতিরোধ ছিল স্টিভেন স্মিথের ৭১ রানের ইনিংস।


ব্যাট হাতে তানজিদ ও শান্ত দলের হাল ধরে আছেন। তানজিদ ৮৮ রানে ও শান্ত ৩৩ রানে অপরাজিত। বাংলাদেশের দলীয় সংগ্রহ ২ উইকেটে ২০২ রান। 


   আরও সংবাদ