ঢাকা, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

মির্জা ফখরুল ও অলি আহমদের মনোনয়নপত্র বাছাই আজ

ডেস্ক রিপোর্ট


প্রকাশ: ১৬ অগাস্ট, ২০২৬ ০৯:৩৫ পূর্বাহ্ন | দেখা হয়েছে ১৭ বার


মির্জা ফখরুল ও অলি আহমদের মনোনয়নপত্র বাছাই আজ

রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপি ও সমমনাদের প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং ১১ দলীয় জোটের প্রার্থী লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান অলি আহমদের মনোনয়নপত্র বাছাই আজ রোববার (১৬ আগস্ট)।

নির্বাচন কমিশনের (ইসি) কর্মকর্তারা বিষয়টি জানিয়েছেন।

 

ইসি সচিব আখতার আহমেদ জানান, নির্বাচন ভবনে 'নির্বাচনি কর্তা' (প্রধান নির্বাচন কমিশনার) সকাল ১০ টা থেকে মনোনয়নপত্র 'পরীক্ষা' করবেন। এক্ষেত্রে যতক্ষণ শেষ না হবে, এ কার্যক্রম চলবে।

 

তিনি বলেন, মোট তিনটি মনোনয়নপত্র জমা পড়েছে। ১১ দলীয় জোটের প্রার্থী অলি আহমদের দু’টি এবং বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের একটা মনোনয়নপত্র জমা পড়েছে।

মনোনয়নপত্র বাছাইয়ের সময় সংসদ সচিবালয় থেকে ওনাদের একজন প্রতিনিধি থাকবেন।

 

 

 

 

অলি আহমদের দু’টি মনোনয়নপত্রের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, এটা তো আমাদের বিষয় না।

আমরা বাছাই করবো। প্রথমটা যদি বাতিল হয়, তখন দ্বিতীয়টা বাছাই করবো।

 

তফসিল অনুযায়ী, প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ১৮ আগস্ট বিকেল ৪টা পর্যন্ত। আগামী ২০ আগস্ট ২৩ তম রাষ্ট্রপতি নির্বাচন হবে। এবার ১৯৯১ সালের পর রাষ্ট্রপতি নির্বাচনে ভোট হচ্ছে। গত ২৪ জুলাই ২২ তম রাষ্ট্রপতি অসুস্থতার কারণ দেখিয়ে পদত্যাগ করলে গত ৬ আগস্ট শূন্যপদে নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন।


   আরও সংবাদ