ঢাকা, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

পত্নীতলায় অবৈধ মাদক দ্রব্য সহ একজন আটক

স্টাফ রিপোর্টার


প্রকাশ: ১৭ অগাস্ট, ২০২৬ ০৯:৪৬ পূর্বাহ্ন | দেখা হয়েছে ৫৩ বার


পত্নীতলায় অবৈধ মাদক দ্রব্য সহ একজন আটক

আকমাল হোসেন , পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি -  পত্নীতলায় থানা পুলিশ মাদক বিরোধী অভিযান চালিয়ে একশত পিস অবৈধ মাদক দ্রব্য ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ একজনকে গ্রেপ্তার করেছে।

 

রোববার বিকেলে নওগাঁ পুলিশ সুপারের নির্দেশনায় পত্নীতলা থানা পুলিশ অভিযান চালিয়ে উপজেলার মাটিন্দর ইউপির সিংহন্দি মোড়ের বটতলা পাকা রাস্তার উপর থেকে ১০০পিস অবৈধ মাদকদ্রব্য ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ মহাদেবপুর উপজেলার মহিষবাথান গোপানগর এলাকার সাইদুর রহমানের পুত্র গোলাম মোরশেদ রকি (৩২) কে  আটক করে। 

পরে তার  বিরুদ্ধে পত্নীতলা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে কোর্ট হাজতে পাঠানো হয়েছে বলে পত্নীতলা থানার অফিসার ইনচার্জ নিয়ামুল হক নিশ্চিত করেছেন।

 


   আরও সংবাদ