ঢাকা, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

রাজস্ব আদায় ইতিবাচক, আমরা পারব

ডেস্ক রিপোর্ট


প্রকাশ: ১৮ অগাস্ট, ২০২৬ ১২:৪২ অপরাহ্ন | দেখা হয়েছে ১৬১ বার


 রাজস্ব আদায় ইতিবাচক, আমরা পারব

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, গত ফেব্রুয়ারি থেকে জুন মাসের মাঝামাঝি পর্যন্ত রাজস্ব আদায়ের হার ছিল ইতিবাচক। এটা প্রমাণ করে, আমরা পারব।

আমাদের সবার প্রয়োজন দেশপ্রেম ও আন্তরিকতা।

 

মঙ্গলবার (১৮ আগস্ট) রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জাতীয় রাজস্ব সম্মেলন-২০২৬ এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

 

 

অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগ ও জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) যৌথভাবে এ সম্মেলনের আয়োজন করেছে। এতে এনবিআরের ঊর্ধ্বতন কর্মকর্তা ও সংশ্লিষ্ট কর্মকর্তারা অংশ নিচ্ছেন।

 

রাজস্ব আহরণ বাড়ানো, কর ব্যবস্থাপনা আরও কার্যকর করা এবং দেশের অর্থনীতির প্রয়োজনীয় রাজস্ব সংস্থানসহ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে সম্মেলনে আলোচনা হচ্ছে। 

সম্মেলন মঞ্চে উপস্থিত আছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এবং প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনাবিষয়ক উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর।


   আরও সংবাদ