ঢাকা, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

বঙ্গভবন ছাড়লেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ

ডেস্ক রিপোর্ট


প্রকাশ: ২০ অগাস্ট, ২০২৬ ১৬:১৫ অপরাহ্ন | দেখা হয়েছে ১০ বার


বঙ্গভবন ছাড়লেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ

বঙ্গভবনে শেষ অফিস করে আনুষ্ঠানিক বিদায় নিয়েছেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ (বীরবিক্রম)।

বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুরে রাষ্ট্রপতির কার্যালয়ে শেষ দিনের আনুষ্ঠানিকতা শেষে গার্ড অব অনার গ্রহণ করে বঙ্গভবন ত্যাগ করেন তিনি।

 

বিদায়ের আগে সশস্ত্র বাহিনীর একটি চৌকস দল বিদায়ী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতিকে গার্ড অব অনার দেয়। এ সময় তিনি সালাম গ্রহণ করেন।

পরে উপস্থিত কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিদায়ী শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন।

 

বঙ্গভবনে আয়োজিত এ অনুষ্ঠানে তিন বাহিনীর প্রধান, রাষ্ট্রপতির সামরিক ও বেসামরিক সচিবসহ ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

বিদায়বেলায় হাফিজ উদ্দিন আহমদ দেশের শান্তি, অগ্রগতি ও সরকারের সার্বিক সাফল্য কামনা করেন। আনুষ্ঠানিকতা শেষে বঙ্গভবন ত্যাগ করেন তিনি।

 

 

 

গত ২৪ জুলাই স্বাস্থ্যগত কারণ দেখিয়ে তৎকালীন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেন। এরপর সংবিধানের ৫৪ অনুচ্ছেদ অনুযায়ী জাতীয় সংসদের স্পিকার হিসেবে হাফিজ উদ্দিন আহমদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেন। প্রায় এক মাস তিনি রাষ্ট্রপ্রধানের এ গুরুদায়িত্ব পালন করেন।

এদিকে, দীর্ঘ ৩৫ বছর পর বৃহস্পতিবার দুপুর ২টায় নতুন রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে। রাষ্ট্রপতি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের প্রার্থী লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সভাপতি কর্নেল (অব.) অলি আহমদ।


   আরও সংবাদ