ঢাকা, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

৫০০ পিস ট্যাপেন্টাডলসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার


প্রকাশ: ২ সেপ্টেম্বর, ২০২৬ ১০:২০ পূর্বাহ্ন | দেখা হয়েছে ১৯৯ বার


৫০০ পিস ট্যাপেন্টাডলসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

সাপাহার (নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর সাপাহারে  মাদকবিরোধী অভিযান চালিয়ে ৫০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মোঃ আমিন (৩৮) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

 

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সাপাহার থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমানের নেতৃত্বে উপজেলার আইহাই ইউনিয়নের আশড়ন্দ মোল্লাপাড়া ব্রিজের নিকট মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়। এ সময় সন্দেহভাজন মোঃ আমিনকে আটক করে তার কাছ থেকে ৫০০ (পাঁচশত) পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।

 

গ্রেপ্তারকৃত মোঃ আমিন সাপাহার উপজেলার মাইছাডাঙ্গা বিন্ন্যাকুড়ি গ্রামের মোঃ ইসরাইলের ছেলে।

 

এ ঘটনায় গ্রেপ্তারকৃত ব্যক্তির বিরুদ্ধে সাপাহার থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজুর প্রক্রিয়া চলছে বলে জানা গেছে।


   আরও সংবাদ