ঢাকা, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

ইউরোপে ঘুরে দাঁড়াল পিএসজি,

স্পোর্টস ডেস্ক


প্রকাশ: ১০ সেপ্টেম্বর, ২০২৬ ০৯:৩৮ পূর্বাহ্ন | দেখা হয়েছে ১৩ বার


ইউরোপে ঘুরে দাঁড়াল পিএসজি,

ফরাসি লিগে সময়টা একেবারেই ভালো যাচ্ছে না ডিফেন্ডিং চ্যাম্পিয়ন প্যারিস সেইন্ট জার্মেইয়ের (পিএসজি)। লিগে প্রথম তিন ম্যাচের দুটিতে ড্র ও একটিতে হেরে পয়েন্ট তালিকার ১৩ নম্বরে নেমে গেছে লুইস এনরিকের দল।

তবে ঘরোয়া লিগের সেই হতাশা ভুলে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে এসে দুর্দান্তভাবে জ্বলে উঠল টানা দুবারের চ্যাম্পিয়নরা। পার্ক দ্য প্রিন্সেসে টুর্নামেন্টে দ্বিতীয়বারের মতো খেলতে আসা স্লোভান ব্রাতিস্লাভাকে ৬-১ গোলের বিশাল ব্যবধানে উড়িয়ে দিয়েছে প্যারিসের ক্লাবটি।

 

ঘরের মাঠে ম্যাচের শুরু থেকেই আক্রমণের পসরা সাজায় পিএসজি। পুরো ম্যাচে ৭২ শতাংশ বল পজেশন রাখার পাশাপাশি প্রতিপক্ষের গোলমুখে ১৪টি শট লক্ষ্যে রাখে তারা।

ম্যাচের ১৬ মিনিটে নুনো মেন্দেসের গতিময় শট ক্রসবারে লেগে ফিরলে দারুণ এক রিবাউন্ডে বাঁ পায়ের জোরালো শটে দলকে প্রথম লিড এনে দেন উসমান দেম্বেলে। এর ঠিক সাত মিনিট পর ২৩তম মিনিটে ম্যাগনেস অ্যাকলিউচের ক্রস থেকে নিখুঁত হেডে নিজের দ্বিতীয় গোল করে দলের ব্যবধান দ্বিগুণ করেন এই ফরাসি ফরোয়ার্ড।

 

ম্যাচে দেম্বেলের দারুণ পারফরম্যান্সের পর শুরু হয় বার্সেলোনা থেকে পিএসজিতে যোগ দেওয়া স্প্যানিশ ফরোয়ার্ড ফেররান তোরেসের গোল উৎসব। ৩১তম মিনিটে দেম্বেলের পাস থেকে বল পেয়ে পিএসজির জার্সিতে চ্যাম্পিয়ন্স লিগ অভিষেকে নিজের প্রথম গোলটি করেন তোরেস। ৩-০ ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায় পিএসজি।

বিরতির পর দ্বিতীয় মিনিটেই অ্যাকলিউচের চমৎকার কাটব্যাক থেকে নিজের দ্বিতীয় ও দলের চতুর্থ গোলটি পান তোরেস। এরপর ম্যাচের ৫৭তম মিনিটে দেম্বেলের কর্নার থেকে অসাধারণ এক শটে নিজের হ্যাটট্রিক সম্পন্ন করেন এই স্প্যানিশ তারকা।

পাঁচ গোল হজমের পর স্লোভাকিয়ার ক্লাব ব্রাতিস্লাভার হয়ে সুলেমান কামারা একটি চমৎকার গোল করে ব্যবধান কিছুটা কমান। তবে ম্যাচের শেষ দিকে ৮৮তম মিনিটে ফ্যাবিয়ান রুইজ প্রতিপক্ষের ভুল থেকে পাওয়া বল জালে জড়িয়ে পিএসজির ৬-১ গোলের বড় জয় নিশ্চিত করেন।


   আরও সংবাদ