ঢাকা, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

জামালপুরে বজ্রপাতে পল্লী চিকিৎসকের মৃত্যু

স্টাফ রিপোর্টার


প্রকাশ: ১৩ সেপ্টেম্বর, ২০২৬ ১৫:০৭ অপরাহ্ন | দেখা হয়েছে ১৫৫ বার


জামালপুরে বজ্রপাতে পল্লী চিকিৎসকের মৃত্যু

লিয়াকত হোসাইন লায়ন,জামালপুর প্রতিনিধি।। জামালপুরের ইসলামপুরে নদীতে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে আনোয়ার হোসেন (৪৫) নামে এক পল্লী চিকিৎসকের মৃত্যু হয়েছে।

রোববার (১৩ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার চরপুটিমারী ইউনিয়নের ৪ নং চর এলাকায় এই ঘটনা ঘটে। নিহত আনোয়ার হোসেন ওই এলাকার সুরুজ আলীর পুত্র। স্থানীয়ভাবে পল্লী চিকিৎসক হিসেবে কাজ করতেন।

 

স্থানীয় সূত্রে জানা যায়, রোববার আনোয়ার হোসেন ব্রহ্মপুত্র নদীতে মাছ ধরতে যান। এ সময় হঠাৎ বজ্রপাত হলে তিনি গুরুতরভাবে আহত হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

 

আকস্মিক এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।  চর পুটিমারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সামছুজ্জামান সুরুজ মাস্টার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

 


   আরও সংবাদ