ঢাকা, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

বন্ড সুবিধা প্রত্যাহারের আদেশ স্থগিত

ডেস্ক রিপোর্ট


প্রকাশ: ১৪ সেপ্টেম্বর, ২০২৬ ১০:২৯ পূর্বাহ্ন | দেখা হয়েছে ৬ বার


 বন্ড সুবিধা প্রত্যাহারের আদেশ স্থগিত

দশ থেকে ৩০ কাউন্টের কটন সুতা আমদানিতে বন্ড সুবিধা প্রত্যাহার এবং ব্যাংক গ্যারান্টি দাখিলের মাধ্যমে আমদানির শর্ত আরোপের আদেশ স্থগিত করা হয়েছে। জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) দেওয়া ওই আদেশ অধিকতর পর্যালোচনার জন্য স্থগিত করতে নির্দেশ দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়।

 

রোববার (১৩ সেপ্টেম্বর) বাণিজ্য মন্ত্রণালয়ের রপ্তানি-৮ শাখা থেকে এ-সংক্রান্ত একটি চিঠি এনবিআরকে পাঠানো হয়েছে। এতে বাংলাদেশ কাস্টমস ট্যারিফের এইচএস হেডিং ৫২০৫, ৫২০৬ ও ৫২০৭-এর আওতায় ১০-৩০ কাউন্টের কটন সুতা আমদানির ক্ষেত্রে বন্ড সুবিধা প্রত্যাহার এবং ব্যাংক গ্যারান্টি দাখিলের মাধ্যমে আমদানিসংক্রান্ত আদেশটি স্থগিত করার অনুরোধ জানানো হয়।

 

রপ্তানি-৮ শাখার উপপ্রধান (ভারপ্রাপ্ত) মোহাম্মদ খায়রুল আলম স্বাক্ষরিত চিঠিতে বলা হয়েছে, এনবিআরের ৭ সেপ্টেম্বর জারি করা আদেশটি অধিকতর পর্যালোচনার জন্য স্থগিত করা প্রয়োজন। এ জন্য নির্দেশক্রমে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে এনবিআরের ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে অনুরোধ করা হয়েছে।

 

এর আগে গত ৭ সেপ্টেম্বর এনবিআর ‘আদেশ নং-৫১/২০২৬/কাস্টমস/৫১৯’-এর মাধ্যমে ১০ থেকে ৩০ কাউন্টের কটন সুতা আমদানিতে বন্ড সুবিধা প্রত্যাহার এবং ব্যাংক গ্যারান্টি দাখিলের মাধ্যমে আমদানির ব্যবস্থা করে।

বাণিজ্য মন্ত্রণালয়ের নতুন নির্দেশনার ফলে ওই আদেশ আপাতত কার্যকর না থাকার পথ তৈরি হলো।

একইসঙ্গে বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট নীতিগত ও বাণিজ্যিক দিক পর্যালোচনার সুযোগ তৈরি হয়েছে।

 


   আরও সংবাদ