ঢাকা, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

জাকার্তায় পূর্ণাঙ্গ বাংলাদেশ দল

স্পোর্টস ডেস্ক


প্রকাশ: ২২ সেপ্টেম্বর, ২০২৬ ১৪:৪০ অপরাহ্ন | দেখা হয়েছে ৩৯ বার


জাকার্তায় পূর্ণাঙ্গ বাংলাদেশ দল

ফিফা আসিয়ান কাপ ২০২৬-এর প্রস্তুতিতে ইন্দোনেশিয়ার জাকার্তায় থাকা বাংলাদেশ ফুটবল দল এবার পেল পূর্ণাঙ্গ রূপ। তারকা মিডফিল্ডার হামজা চৌধুরী যোগ দেওয়ার পরও আরও কয়েকজন ফুটবলারের অপেক্ষায় ছিল দল।

 

 

সেই অপেক্ষার অবসান ঘটিয়ে এবার দলের সঙ্গে যোগ দিয়েছেন দুই প্রবাসী ফুটবলার ফারহান আলী ওয়াহিদ ও শমিত সোম। ভিসা জটিলতা কাটিয়ে জাকার্তায় পৌঁছেছেন মিডফিল্ডার মো. সোহেল রানাও।

 

প্রথমবারের মতো জাতীয় দলে ডাক পাওয়া ফারহান আলী ওয়াহিদ সোমবার রাতে জাকার্তায় দলের সঙ্গে যোগ দেন। এরপর মঙ্গলবার সকাল ১১টায় দলের সঙ্গে মিলিত হন শমিত সোম।

অন্যদিকে, ভিসা জটিলতার কারণে শুরুতে দলের সঙ্গে যেতে না পারলেও সেই বাধা পেরিয়ে জাকার্তায় পৌঁছে গেছেন সোহেল রানা।

 

সোহেলের যোগদানে বাংলাদেশের মাঝমাঠ আরও শক্তিশালী হয়েছে।

এখন পুরো দল একসঙ্গে অনুশীলনের সুযোগ পাওয়ায় আসন্ন আসরের জন্য নিজেদের প্রস্তুতিটা আরও ভালোভাবে সেরে নেওয়ার সুযোগ পাচ্ছেন প্রধান কোচ থমাস ডুলি।

 

এর আগে জাকার্তায় অনুশীলনের ফাঁকে দলের ফরোয়ার্ড রাকিব হোসেন জানিয়েছিলেন, ফারহান ও শমিত যোগ দিলে পুরো দল একসঙ্গে অনুশীলন করতে পারবে, যা তাদের জন্য বাড়তি প্রেরণা হিসেবে কাজ করবে। এবার সেই কাঙ্ক্ষিত পূর্ণাঙ্গ দল পাওয়ায় নিজেদের রণকৌশল আরও ভালোভাবে ঝালিয়ে নিতে পারবেন ডুলি।

আগামী ২৫ সেপ্টেম্বর মালয়েশিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে আসিয়ান কাপের মিশন শুরু করবে বাংলাদেশ। ‘এ’ গ্রুপে বাংলাদেশের অন্য দুই প্রতিপক্ষ স্বাগতিক ইন্দোনেশিয়া ও সিঙ্গাপুর।

সূচি অনুযায়ী, ২৮ সেপ্টেম্বর সিঙ্গাপুরের বিপক্ষে এবং ১ অক্টোবর ইন্দোনেশিয়ার বিপক্ষে মাঠে নামবে লাল-সবুজের দল। গ্রুপ পর্বের তিনটি ম্যাচই অনুষ্ঠিত হবে জাকার্তার গেলোরা বুং কার্নো স্টেডিয়ামে।

র‍্যাংকিংয়ে এগিয়ে থাকা শক্তিশালী প্রতিপক্ষগুলোর বিপক্ষে মাঠে নামার আগে এখন পূর্ণাঙ্গ দল নিয়ে নিজেদের সেরা প্রস্তুতি নেওয়াই বাংলাদেশের লক্ষ্য।


   আরও সংবাদ