ঢাকা, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

৫০০ কোটি টাকার বন্ড ইস্যু করবে আল-আরাফাহ ব্যাংক

ডেস্ক রিপোর্ট


প্রকাশ: ১ অক্টোবর, ২০২৬ ১৫:২২ অপরাহ্ন | দেখা হয়েছে ৩০ বার


৫০০ কোটি টাকার বন্ড ইস্যু করবে আল-আরাফাহ ব্যাংক

পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) থেকে ৫০০ কোটি টাকার বন্ড ইস্যুর নীতিগত অনুমোদন পেয়েছে আল-আরাফাহ ইসলামী ব্যাংক পিএলসি।

বৃহস্পতিবার (০১ অক্টোবর) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

 

জানা গেছে, ৩০ সেপ্টেম্বর ২০২৬ তারিখে ইস্যু করা এক চিঠির মাধ্যমে বিএসইসি এই সম্মতি প্রদান করে। অনুমোদিত বন্ডটির নাম ‘এআইবিপিএলসি ৫ম সাব-অর্ডিনেটেড বন্ড’।

প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে এই বন্ড ইস্যু করা হবে। এর মাধ্যমে সংগৃহীত অর্থ ব্যাংকটির মূলধন ভিত্তি শক্তিশালী করতে ব্যবহার করা হবে।

 


   আরও সংবাদ