ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

৪৭৮ লিড নিয়ে ইনিংস ঘোষণা বাংলাদেশের

স্পোর্টস ডেস্ক


প্রকাশ: ১২ অক্টোবর, ২০২৬ ১৬:১১ অপরাহ্ন | দেখা হয়েছে ৩০ বার


৪৭৮ লিড নিয়ে ইনিংস ঘোষণা বাংলাদেশের

অপেক্ষা ছিল লিটন দাসের সেঞ্চুরির। অবশেষে তিন অঙ্কের সেই ম্যাজিক ফিগার স্পর্শ করলেন ডানহাতি ব্যাটার।

এরপরই ইনিংস ঘোষণা করেছে বাংলাদেশ।

 

আবুধাবি টেস্টের চতুর্থ দিনের দ্বিতীয় সেশনে ৭ উইকেটে ৩৭২ রান তুলে ৪৭৮ রানের লিড পাওয়ার পর দ্বিতীয় ইনিংস ঘোষণা করেছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।

 

 

দ্বিতীয় সেশনে সেঞ্চুরি করেছেন লিটন দাস। ১১৭ বলে ১৪টি চারের সাহায্যে ১০২ রান করেন তিনি।

এ ছাড়া অধিনায়ক শান্ত ১৯১ বলে ৮২ এবং মুশফিকুর রহিম ১৪৮ বলে ৮১ রান করেন।

 

দলের রান বাড়াতে গুরুত্বপূর্ণ অবদান রাখেন মেহেদী হাসান মিরাজ।

ইনিংস ঘোষণার সময় ৯৭ বলে ৫২ রানে অপরাজিত ছিলেন এই অলরাউন্ডার। তানজিদ হাসান করেন ৩১ রান। সাদমান ইসলাম ১৩, মুমিনুল হক ৭ ও হাসান মাহমুদ ১ রান করেন।

 

প্রথম ইনিংসে বাংলাদেশ ৩৪৬ রান করার পর আফগানিস্তানকে ২৪০ রানে গুটিয়ে দেয়। তাতে ১০৬ রানের লিড পায় শান্তর দল। আজকের লিডসহ শেষ ইনিংসে আফগানিস্তানের সামনে ৪৭৯ রানের লক্ষ্য দিয়েছে শান্তবাহিনী।


   আরও সংবাদ