স্টাফ রিপোর্টার
প্রকাশ: ২ অগাস্ট, ২০২৬ ২০:১৬ অপরাহ্ন | দেখা হয়েছে ১৭ বার
ধামইরহাট প্রতিনিধি, নওগাঁ :
ধামইরহাট উপজেলার মঙ্গোলিয়া বিলে ধান রোপণের সময় বজ্রপাতে কৃষক আবু বক্কর সিদ্দিক (৫০)নিহত । তিনি উপজেলার আলমপুর ইউনিয়নের মঙ্গোলিয়া গ্রামের মৃত আব্দুল গফুরের ছেলে।
রোববার (২ আগস্ট) স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার আলমপুর ইউনিয়নের মঙ্গোলিয়া গ্রামের বেশ কয়েকজন কৃষক মিলে মঙ্গোলিয়া বিলে ধান রোপণের কাজ করছিলেন। এ সময় হঠাৎ বৃষ্টি শুরু হলে আকস্মিক বজ্রপাতের ঘটনা ঘটে। হঠাৎ ঝড় বৃষ্টি শুরু হওয়ায় কৃষক মাঠ ছেড়ে বাড়ী ফিরতে পারেনি।বৃষ্টিপাতের একপর্যায়ের বজ্রপাতে আবু বক্কর সিদ্দিক গুরুতর আহত হন। দ্রুত স্থানীয়রা তাকে উদ্ধার করলেও হাসপাতালে কর্তব্যরত ডাক্তার তার মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেন।
প্রত্যক্ষদর্শী ও স্হানীয়রা জানান, ওই সময় মাঠে আরো ৫–৬ জন কৃষক একসঙ্গে ধান লাগানোর কাজ করছিলেন। অন্য কৃষকের কিছু না হলেও বজ্রপাতের আবু বক্কর সিদ্দিক নিহত হন।তার পুরো শরীর ঝলসে যায়।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে এবং নিহতের পরিবারে চলছে শোকের মাতম।