ঢাকা, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

পোরশায় বিএনপি’র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

স্টাফ রিপোর্টার


প্রকাশ: ২ সেপ্টেম্বর, ২০২৬ ২১:১৭ অপরাহ্ন | দেখা হয়েছে ৩৪ বার


পোরশায় বিএনপি’র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

ইসমাইল হোসেন, পোরশা
বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে পোরশার নিতপুর শোভা যাত্রা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভার মধ্যে দিয়ে পোরশা  উপজেলা  বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠন প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে ।

মঙ্গলবার (১লা সেপ্টেম্বর) প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিকাল সাড়ে পাঁচটায়  এমপি মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে বিএনপির নেতাকর্মীরা নিতপুর কপালির মোড় থেকে হাতি , ঘোড়া ও মহিষের গাড়ি নিয়ে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা শুরু করেন । শোভাযাত্রা টি  নিতপুরের গুরুত্বপূর্ণ সড়ক সমূহ প্রদক্ষিণ শেষে নিতপুর সরকারি মডেল উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে আলোচনা মঞ্চের সামনে এসে শেষ হয়। সেখানে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
পরে ছাওড় ইউনিয়নের দানিপুকুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা নিত্য ও গম্ভীরা পরিবেশন করে এমপি মহোদয়কে স্বাগত জানান।

আলোচনা সভায় উপজেলা বিএনপির সহ-সভাপতি মোতাহার হোসেন সুফি শাহ্, সাধারণ সম্পাদক সাদেকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মোদাচ্ছের রহমান, সিনিয়র সম্মানিত সদস্য তৌফিকুর রহমান শাহ, আবুল হোসেন বাবু, সাবেক সাধারণ সম্পাদক লায়ন মাসুদ রানা, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম, শাকিল জাবেদ,নুর আহাম্মদ, ওলামা দলের সাধারণ সম্পাদক জোনাইদ রহমান শাহ্, আজাহার আলী এবং  বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বক্তব্য রাখেন।
বক্তারা বলেন, সরকারের আমলে ১৭ বছর আমরা এ প্রতিষ্ঠাবার্ষিকী পালন করতে পারি নাই। বিএনপি ক্ষমতায় আসার পরে এবার প্রথম প্রতিষ্ঠার বার্ষিকী পালিত হলো। ১৯৭৮ সালের ১লা সেপ্টেম্বর বিকাল ৫টায় রমনা রেস্তোরাঁয় এক সংবাদ সম্মেলনে বিএনপির প্রতিষ্ঠাতা তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান দলটির আনুষ্ঠানিক যাত্রা ঘোষণা করেন। তাঁরই ধারাবাহিকতায় সারাদেশের ন্যায় পোরশা উপজেলা  বিএনপি পরিবার  নানান অনুষ্ঠানমালার আয়োজন করে।
 


   আরও সংবাদ