ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ২০ সেপ্টেম্বর, ২০২৬ ১০:৫১ পূর্বাহ্ন | দেখা হয়েছে ৫ বার
ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল, আশুগঞ্জ ও বিজয়নগরের একাংশ) আসনের সংসদ সদস্য রুমিন ফারহানা বলেছেন, বর্তমান পরিস্থিতির জন্য তিনি সরকারকে দোষ দেন না। কারণ নানা ধরনের ব্যয় সামলাতে সরকার বর্তমানে বিপর্যস্ত অবস্থায় রয়েছে।
একদিকে সরকারকে ঋণ পরিশোধ করতে হচ্ছে, অন্যদিকে বেশি দামে তেল, ডিজেল ও গ্যাস আমদানি করতে হচ্ছে।
শনিবার (১৯ সেপ্টেম্বর) বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার অরুয়াইল ও পাকশিমুল ইউনিয়নের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।
রুমিন ফারহানা বলেন, তার কয়েক লাখ কর্মী রয়েছেন, যাদের সবাইকে তিনি আত্মীয়ের মতো মনে করেন। মানুষের জন্য কাজ করাই তার মূল লক্ষ্য।
আল্লাহ যদি পোড়া বাজেটও তার হাতে দিতেন, তাহলে তিনি সেটিকে সোনা দিয়ে মুড়িয়ে দিতেন।
তিনি বলেন, আল্লাহ তাকে জনগণ ও সরকারের মধ্যে একটি মাধ্যম হিসেবে কাজ করার সুযোগ দিয়েছেন।
দীর্ঘদিন এলাকায় তাকে দেখা না গেলে নেতাকর্মীদের মোবাইল ফোনের দিকে চোখ রাখার আহ্বান জানান তিনি।
রুমিন ফারহানা আরও বলেন, মোবাইল ফোনের দিকে চোখ রাখলেই বোঝা যাবে, তিনি ঘুমিয়ে নেই। তিনি সংসদে কিংবা এলাকায়-কোথাও না কোথাও জনগণের জন্য কাজ করে যাচ্ছেন।