ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১ অক্টোবর, ২০২৬ ১৫:৪৯ অপরাহ্ন | দেখা হয়েছে ৩০ বার
দেশের সব উপজেলা হাসপাতালকে ১৫০ শয্যায় উন্নীত করার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বৃহস্পতিবার (১ অক্টোবর) বিকেল ৩টার দিকে ফেনীতে বন্যা নিয়ন্ত্রণ ও পানি নিষ্কাশন প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় এ ঘোষণা দেন তিনি।
প্রধানমন্ত্রী বলেন, পরশুরাম উপজেলা হাসপাতালসহ দেশের সব উপজেলা হাসপাতাল পর্যায়ক্রমে ১৫০ শয্যায় উন্নীত করা হবে।
এ সময় ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, বিএনপি ছাড়া অন্য কোনো রাজনৈতিক দলের ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড কর্মসূচি নেই।