ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১৪ অক্টোবর, ২০২৬ ১৪:৪৯ অপরাহ্ন | দেখা হয়েছে ২৭ বার
সাবেক সংসদ সদস্য ও বিএনপির বাণিজ্যবিষয়ক সম্পাদক সালাহউদ্দিন আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বুধবার (১৪ অক্টোবর) এক শোকবার্তায় রাষ্ট্রপতি মরহুমের রুহের মাগফিরাত ও শান্তি কামনা করেন।
একইসঙ্গে তিনি শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
গতকাল মঙ্গলবার (১৩ অক্টোবর) রাত ৮টা ১০ মিনিটে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ঢাকা-৪ ও ৫ আসনের বিএনপির সাবেক সংসদ সদস্য সালাহউদ্দিন আহমেদ শেষনিঃশ্বাস ত্যাগ করেন।