ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১৫ অক্টোবর, ২০২৬ ১৪:৩৬ অপরাহ্ন | দেখা হয়েছে ৩ বার
বেতন বৃদ্ধির দাবিতে দ্বিতীয় দিনের মতো রাজধানীর উত্তরার আজমপুরে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন বিভিন্ন পোশাক কারখানার শ্রমিকরা।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকাল ১০টার দিকে তারা সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন।
এতে সড়কে যান চলাচল ধীরগতিতে চলছে।
Uttara
ছবি: বাংলানিউজ
আন্দোলনরত শ্রমিকদের দাবি, নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি, বাসাভাড়া, চিকিৎসা ও সন্তানদের পড়াশোনার খরচ বেড়ে যাওয়ায় বর্তমান বেতনে সংসার চালানো কঠিন হয়ে পড়েছে।
জীবনযাত্রার ব্যয়ের সঙ্গে সামঞ্জস্য রেখে বেতন বাড়ানোর দাবিতে তারা আন্দোলনে নেমেছেন।
U
ছবি: বাংলানিউজ
এ বিষয়ে উত্তরা পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোর্শেদ আলম বলেন, সড়কে যান চলাচল ধীরগতিতে চলছে।
পরিস্থিতি শান্তিপূর্ণ রাখতে আন্দোলনরত শ্রমিকদের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছি। যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রস্তুত রয়েছে।