ঢাকা, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

সত্যিই কি উড়ন্ত গাড়ি আনল টেসলা?

আন্তর্জাতিক ডেস্ক


প্রকাশ: ১৭ অক্টোবর, ২০২৬ ০৯:৫৪ পূর্বাহ্ন | দেখা হয়েছে ৩ বার


সত্যিই কি উড়ন্ত গাড়ি আনল টেসলা?

বিজ্ঞানের কল্পকাহিনিতে দেখা উড়ন্ত গাড়ি নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে টেসলার প্রধান নির্বাহী ইলন মাস্কের এক প্রদর্শনী ঘিরে। যুক্তরাষ্ট্রের টেক্সাসে স্পেসএক্সের একটি স্থাপনায় নতুন রোডস্টার স্পোর্টস কার প্রদর্শন করেন তিনি।

গাড়িটিতে বিশেষ থ্রাস্টার ব্যবহার করে শূন্যে ওঠা, মাঝআকাশে ঘোরা এবং মাটিতে অবতরণের প্রযুক্তি দেখানো হয়েছে বলে দাবি করা হয়।

 

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) আয়োজিত প্রদর্শনীতে মাস্ক বলেন, ‘আজ রাতে আপনারা কিছু অবিশ্বাস্য বিষয় দেখতে যাচ্ছেন।

’ গাড়িটির প্রদর্শনী কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) তৈরি কোনো দৃশ্য নয়, তা প্রমাণ করতেই দর্শকদের সামনে এটি দেখানোর প্রয়োজন ছিল বলে মন্তব্য করেন তিনি।

 

টেসলার দাবি, নতুন রোডস্টারে স্পেসএক্সের মহাকাশ প্রযুক্তি থেকে অনুপ্রাণিত থ্রাস্টার ব্যবহার করা হয়েছে।

উচ্চচাপে সংরক্ষিত বাতাস দ্রুত নির্গমনের মাধ্যমে গাড়িটিকে সাময়িকভাবে শূন্যে তোলা ও ঘোরানো সম্ভব। তবে প্রদর্শনীতে গাড়িটির দীর্ঘ সময় উড়তে পারা কিংবা এক স্থান থেকে অন্য স্থানে আকাশপথে যাতায়াতের সক্ষমতা প্রমাণিত হয়নি।

 

 

 

বিশেষজ্ঞদের মতে, সাময়িকভাবে শূন্যে ওঠা আর পূর্ণাঙ্গ উড়ন্ত গাড়ি হওয়া এক বিষয় নয়। সড়কে চলাচলের উপযোগিতা, নিরাপত্তা, নিয়ন্ত্রক সংস্থার অনুমোদন এবং উড্ডয়নের জন্য প্রয়োজনীয় প্রযুক্তির সমন্বয়—সবই বড় চ্যালেঞ্জ।

মাস্ক জানিয়েছেন, নতুন রোডস্টারের উৎপাদন ২০২৮ সালে শুরুর পরিকল্পনা রয়েছে। তবে উৎপাদন ও সরবরাহের সময়সূচি, চূড়ান্ত মূল্য এবং গাড়িটির বাস্তব কার্যক্ষমতা নিয়ে এখনো অনিশ্চয়তা রয়েছে।

টেসলার এই প্রদর্শনী বৈদ্যুতিক গাড়ি ও মহাকাশ প্রযুক্তির সমন্বয়ে নতুন সম্ভাবনার ইঙ্গিত দিলেও, এটিকে এখনই সাধারণ মানুষের ব্যবহারের উপযোগী উড়ন্ত গাড়ি বলার সুযোগ নেই। প্রযুক্তিটির বাণিজ্যিক সাফল্য নির্ভর করবে নিরাপত্তা পরীক্ষা, বাস্তব কার্যক্ষমতা এবং প্রয়োজনীয় অনুমোদনের ওপর।

সূত্র: বিবিসি


   আরও সংবাদ