ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১৮ অক্টোবর, ২০২৬ ০৯:৪৭ পূর্বাহ্ন | দেখা হয়েছে ২৬ বার
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ১৬-১৭ বছর নানা কায়দায় এই দেশটিকে একমুখী করার একটা প্রচেষ্টা চলেছে এবং নীরবে, নিভৃতে সাংস্কৃতিক আগ্রাসন করা হয়েছে। এই সময়ে খুব কায়দা করে বারবার স্বাধীনতার কথা বলা হয়েছে।
কিন্তু স্বাধীনতার কথা বলে দিল্লির দাসত্ব করা হয়েছে। এটি অন্যরা বুঝতে না পারলেও দেশের তরুণরা বুঝতে পেরেছিল বলে উল্লেখ করেছেন তিনি।
শনিবার (১৭ অক্টোবর) সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির পায়রা চত্বরে লালসাইয়ের তিরোধানের ১৩৬তম দিবস উপলক্ষ্যে কালচার ফর ইউনিটি নামে একটি সংগঠনের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে তিনি এই কথা বলেন।
তিনি বলেন, সাবেক রেজিমের প্রধান বলেছিলেন, "আমি যা দিয়েছি, তারা কোনোদিন ভুলবে না।
" সেসময় কোন পত্রিকা, কোন বুদ্ধিজীবী এ দেশের কোনো সাংস্কৃতিক ব্যক্তিত্ব একটা প্রতিবাদ করলেন না।
সাংস্কৃতিক আগ্রাসনের বিষয়ে তিনি বলেন, আমরা বুঝেছি কিনা জানি না, তবে তরুণরা কিন্তু ঠিক বুঝতে পেরেছে।
। নানাভাবেই এখানে পার্শ্ববর্তী দেশ থেকে সাংস্কৃতিক বড় ফিগারদের আনা হয়েছে, তাদের গান চালু করা হয়েছে। শেখ হাসিনা চেষ্টা করেছেন, আমাদের দেশের সিনেমা হলে বিনা বাধায় ভারতের সিনেমা চলবে। এটা কিন্তু বড় ধরণের সাংস্কৃতিক আগ্রাসন। অথচ কেউ আমরা বড় ধরণের কোনো প্রতিবাদ করলাম না।
তিনি বলেন, আমাদের সার্বভৌমত্বকে খুব ধীরে ধীরে দুর্বল করার জন্য চেষ্টা চালানো হয়েছে ১৬-১৭ বছর ধরে। এক্ষেত্রে তাদের সিস্টার অর্গানাইজেশনগুলো আছে সেগুলো দিয়ে কাজে লাগানোর চেষ্টা করা হয়েছে। বিভিন্ন সাংস্কৃতিক ফ্রন্ট, প্রতিষ্ঠান সরকারি প্রতিষ্ঠানগুলো তাদেরকেও তারা নানাভাবে কাজে লাগানোর চেষ্টা করেছে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক আব্দুস সালাম, বিটিভির পরিচালক কাজী জেসিন, ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির প্রমুখ।