ঢাকা, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

অভিযানে কোটি টাকার স্বর্ণ ও লিকার জব্দ

ডেস্ক রিপোর্ট


প্রকাশ: ১৮ অক্টোবর, ২০২৬ ১৪:৪৩ অপরাহ্ন | দেখা হয়েছে ৩৭ বার


 অভিযানে কোটি টাকার স্বর্ণ ও লিকার জব্দ

জনস্বাস্থ্য সুরক্ষা, ভোক্তা অধিকার সংরক্ষণ ও রাজস্ব ফাঁকি প্রতিরোধে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ১১টি পৃথক অভিযান পরিচালনা করেছে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) আওতাধীন ঢাকা কাস্টমস হাউস। অভিযানে বিপুল পরিমাণ স্বর্ণ ও লিকারসহ নিষিদ্ধ পণ্য জব্দ করা হয়েছে।

একইসঙ্গে অতিরিক্ত বাণিজ্যিক পণ্য থেকে ১ কোটি ১৮ লাখ টাকার বেশি শুল্ক-কর আদায় করা হয়েছে।

 

রোববার (১৮ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) জনসংযোগ কর্মকর্তা মো. আল আমিন শেখ।

 

 

তিনি জানান, গত ১১ থেকে ১৭ অক্টোবর পর্যন্ত হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পরিচালিত এসব অভিযানে প্রায় ৯৮ লাখ ৬১ হাজার টাকা মূল্যের গোল্ডবার ও স্বর্ণালংকার, ৫৮৯ লিটার লিকার, ২ হাজার ৯২৩ কার্টন সিগারেট, ৩৫০ পিস ই-সিগারেট, ২৮৬ কেজি আমদানি নিষিদ্ধ ত্বক ফর্সাকারী ক্রিম, ৯২টি মোবাইল ফোন এবং ৩১৫ কেজি ওষুধসহ বিভিন্ন বাণিজ্যিক পণ্য জব্দ করা হয়।

তিনি আরও জানান, অভিযান পরিচালনার পাশাপাশি আন্তর্জাতিক যাত্রীদের ব্যাগেজ সুবিধার অতিরিক্ত আনা বাণিজ্যিক পণ্য থেকে ১ কোটি ১৮ লাখ ৬১ হাজার ২৫৬ টাকা শুল্ক-কর হিসেবে আদায় করেছে কাস্টমস কর্তৃপক্ষ।

 

জনস্বার্থ ও রাজস্ব সুরক্ষায় কাস্টমস হাউসের এ ধরনের কঠোর নজরদারি ও প্রতিরোধমূলক অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।


   আরও সংবাদ