ঢাকা, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

ওমানিদের প্রশংসা রাজা চার্লসের

আন্তর্জাতিক ডেস্ক


প্রকাশ: ২২ অক্টোবর, ২০২৬ ১০:৩৬ পূর্বাহ্ন | দেখা হয়েছে ২০ বার


ওমানিদের প্রশংসা রাজা চার্লসের

 

ওমানের মানুষের আতিথেয়তা, সহনশীলতা ও উদারতার প্রশংসা করতে গিয়ে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর একটি বাণী উদ্ধৃত করেছেন যুক্তরাজ্যের রাজা তৃতীয় চার্লস। ওমানের সুলতান হাইথাম বিন তারিকের সম্মানে উইন্ডসর ক্যাসেলে আয়োজিত এক রাষ্ট্রীয় নৈশভোজে বক্তব্য দিতে গিয়ে তিনি এ বাণী উল্লেখ করেন।

আরও পড়ুন

ডিভি-২০২৭ চালু নিয়ে আদালতের নির্দেশ, বাংলাদেশিদের সুযোগ অনিশ্চিত

ডিভি-২০২৭ চালু নিয়ে আদালতের নির্দেশ, বাংলাদেশিদের সুযোগ অনিশ্চিত

 

মঙ্গলবার (২০ অক্টোবর) উইন্ডসর ক্যাসেলে আয়োজিত ওই অনুষ্ঠানে রাজা চার্লস ওমানের মানুষের ঐতিহাসিক মানবিক মূল্যবোধ ও নমনীয়তার কথা তুলে ধরেন। এ সময় তিনি সহিহ মুসলিমে বর্ণিত একটি হাদিসের উদ্ধৃতি দেন।

রাজা তৃতীয় চার্লস বলেন, তুমি যদি ওমানের মানুষের কাছে যেতে, তারা তোমাকে গালমন্দ করত না, আঘাতও করত না।

প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, মহানবী (সা.)-এর এই বাণীর মাধ্যমে ওমানের মানুষের সহনশীলতা ও উদারতার বিষয়টি তুলে ধরেন ব্রিটিশ রাজা।

বক্তব্যে ওমানের মানুষের আতিথেয়তা ও মানবিক আচরণের প্রশংসার পাশাপাশি যুক্তরাজ্য ও ওমানের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের বিষয়টিও উঠে আসে। দুই দেশের সম্পর্ক আরও জোরদার করার ক্ষেত্রে পারস্পরিক শ্রদ্ধা ও ঐতিহাসিক বন্ধনের গুরুত্ব তুলে ধরেন তিনি।

সূত্র: ওমান অবজার্ভ


   আরও সংবাদ