ঢাকা, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

তুরাগ নদ থেকে বিমান কর্মকর্তা লাশ উদ্ধার

ডেস্ক রিপোর্ট


প্রকাশ: ২৯ অক্টোবর, ২০২৬ ০৯:৫৩ পূর্বাহ্ন | দেখা হয়েছে ১১ বার


তুরাগ নদ থেকে বিমান কর্মকর্তা লাশ উদ্ধার

নিখোঁজ হওয়ার পরদিন তুরাগ নদ থেকে বিমান বাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফের লাশ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকালে উত্তরখান থানার ডিউটি অফিসার শাহীনুর জামান এ তথ্য জানান।

তিনি বলেন, বুধবার বিকেলে টঙ্গী নৌ পুলিশ ফাঁড়ির সদস্যরা তুরাগ নদ থেকে তাহসিফের লাশ উদ্ধার করেন। 

 

জানা গেছে, তাহসিফ রাজধানীর উত্তরা ১৮ নম্বর সেক্টর এলাকায় বসবাস করতেন।

গত মঙ্গলবার (২৭ অক্টোবর) রাতে তিনি নিখোঁজ হন।

 

২০২৪ সালের ৫ আগস্ট তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা হেলিকপ্টারে করে দেশত্যাগের সময় সেই ভিডিওটি তাহসিফ ধারণ করেছিলেন বলে আলোচনা রয়েছে।

তবে এ তথ্যের বিশ্বাসযোগ্য কোনো প্রমাণ নেই।

 


   আরও সংবাদ