ঢাকা, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

কাজাখস্তানকে হারিয়ে বাংলাদেশের সোনা জয়

স্পোর্টস ডেস্ক


প্রকাশ: ২৯ অক্টোবর, ২০২৬ ১৫:৩৭ অপরাহ্ন | দেখা হয়েছে ৫ বার


 কাজাখস্তানকে হারিয়ে বাংলাদেশের সোনা জয়

ইরাকের সোলাইমানিয়ায় অনুষ্ঠিত এশিয়া কাপ ওয়ার্ল্ড র‍্যাংকিং টুর্নামেন্ট ২০২৬-এর (লেগ-২) রিকার্ভ পুরুষ দলীয় ইভেন্টে সোনা জিতেছে বাংলাদেশ। 

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) ফাইনালে কাজাখস্তানকে ৬-২ সেট পয়েন্টে হারিয়ে শিরোপা জিতে নেন বাংলাদেশের আর্চাররা।

 

তবে শিরোপার লড়াইয়ে শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। প্রথম সেটে ৫০-৫৩ পয়েন্টে পিছিয়ে পড়ে লাল-সবুজের প্রতিনিধিরা।

এরপর দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়ে দ্বিতীয় সেটে ৫৫-৫৪ পয়েন্টে জয় তুলে নেয় বাংলাদেশ।

 

তৃতীয় সেটেও দাপট ধরে রেখে ৫৫-৫২ পয়েন্টে জেতে দলটি।

চতুর্থ সেটে লড়াই আরও জমে ওঠে। সেখানে ৫২-৫১ পয়েন্টের ব্যবধানে জিতে সোনা নিশ্চিত করেন বাংলাদেশের আর্চাররা।

 

বাংলাদেশের সোনা জয়ের এই অভিযানে দলের হয়ে লড়েছেন আব্দুর রহমান আলিফ, মো. সাগর ইসলাম ও আব্দুল্লাহ আল মোহাম্মদ রাফি।


   আরও সংবাদ